কুষ্টিয়া ভেড়ামারা প্রতিনিধি: মানবতার ফেরিওয়ালা খ্যাত কুষ্টিয়ার জেলা প্রশাসক (ডিসি) মো. ইকবাল হোসেনর নিকট থেকে নতুন রিক্সা পেলেন উপহার পেলেন বাক ও শ্রবণ প্রতিবন্ধী জামিরুল ইসলাম।
১ মার্চ রবিবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের পাশে জেলা প্রশাসকের বাসভবনের ভিতরে রিকশাটি বাক প্রতিবন্ধী জামিরুল ইসলামের হাতে তুলে দেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন।


এর আগে গতকাল শনিবার (২৮ ফেব্রুয়ারি ) ইফতার নিতে যেয়ে কুষ্টিয়া শহরস্থ এনএস রোডের একটি রেস্টুরেন্টের সামনে রিক্সা চুরি ঘটনাটি ঘটেছে।

রিক্সাটি চুরি হওয়ার ঘটনা প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার জামিরুল ইসলাম রিকশা রাস্তার পাশে রেখে ইফতার নিতে লাইনে দাঁড়ান। কিছুক্ষণ পর ফিরে এসে দেখেন, তার রিকশাটি আর সেখানে নেই। রিকশাটি হারিয়ে পাগল প্রায় জামিরুল।তবে বিষটি জানতে পেরে বাক প্রতিবন্ধী জামিরুল ইসলামের পাশে দাঁড়িয়েছেন কুষ্টিয়ায় জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন।
পরিবার সূত্রে জানা যায়, জামিরুল ইসলাম দীর্ঘদিন ধরে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। তার স্ত্রী অন্যের বাড়িতে কাজ করে জমানো টাকা এবং ঋণ নিয়ে রিকশা কিনে দেয়। শারীরিক প্রতিবন্ধকতার মধ্যেও নিজের পরিশ্রমে সংসার চালিয়ে আসছিলেন জামিরুল। রিকশাটি ছিল তার একমাত্র আয়ের উৎস।
জামিরুলের অসহায়ত্বের কথা জানতে পেরে কুষ্টিয়ার মানবিক জেলা প্রশাসক বাড়িয়ে দেন মানবতার হাত। তিনি বাক ও শ্রাবণ প্রতিবন্ধী জামিরুলের পাশে দাঁড়ান। কিনে দেন একটি নতুন ব্যাটারিচালিত রিকশা। রিক্সাটি হাতে পেয়ে বাক ও শ্রবণ প্রতিবন্ধী জামিরুলের মুখে আনন্দের উচ্ছ্বাসের প্রতিচ্ছবি ভেসে ওঠে।
প্রতিবন্ধী জামিরুলের স্ত্রী বলেন, তিন মাস আগে সমিতি থেকে লোন তুলে একটি নতুন রিকশা কিনে দেই। কিন্তু গতকাল শনিবার ইফতার নিতে যেয়ে রিকশাটি হারিয়ে যায়। সবাই দিশেহারা হয়ে পড়ি। একদিকে লোন পরিশোধের চিন্তা, আরেকদিকে রিকশার চিন্তা ও উপার্জনের চিন্তা। চারিদিকের চিন্তা মাথায় ভর করেছিল।
তিনি বলেন, যখন জানতে পারলাম ডিসি স্যার আমাদের রিকশা কিনে দিচ্ছেন, আমরা কিছুটা হলেও শান্তি পাই। তবে যখন যতক্ষণ না হাতে পারছিলাম ততক্ষণ পুরোপুরি শান্ত হতে পারছিলাম না। আজকে ডিসি স্যার আমাদের নতুন রিকশা দিলেন। ডিসি স্যার অনেক ভালো মানুষ। স্যারের ও স্যারের পরিবারের জন্য আল্লাহর দরবারে সুস্থতা ও নেক হায়াতের জন্য অনেক অনেক দোয়া করেছি। কিন্তু মনটা খুব খারাপ আজ রাত আটটার দিকে জানতে পারলাম তিনি বদলি হয়ে যাচ্ছেন। এই জেলায় এমন বারবার ফিরে আসেন আল্লাহর দরবারে এখন এটাই চাওয়া।
এ বিষয়ে কুষ্টিয়ার মানবিক জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন বলেন, মানবিক সহায়তায় রিক্সা জন্য ও জীবনধারণের সক্ষমতা অর্জনের জন্য এবং স্বতঃস্ফূর্ত ভাবে স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য বাক ও শ্রবণ প্রতিবন্ধী জামিরুল কে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৭৪ হাজার টাকা দিয়ে একটি রিক্সা প্রদান করা হয়েছে।
তিনি আরও বলেন, এখানে একটা অমানবিক কাজ হয়েছে তার রিকশাটা চুরি করে নিয়ে গেছে। কিন্তু ভবিষ্যতে এ ধরনের সমস্যা যেন না হয় সেজন্য আমি আজকে এসপি মহোদয়কে বলে দিয়েছি। আমি আগামীকাল চিঠি ইস্যু করব।
এর আগে সকাল থেকে বাক প্রতিবন্ধী জামিরুল কে সরকারের বিভিন্ন অফিসে রিকশাটি ফিরে পাওয়ার জন্য ঘোরাঘুরি করতে দেখা যায়।
উল্লেখ্য গতকাল কুষ্টিয়ার এন এস রোডের মৌবনের সামনে থেকে ইফতার নেওয়ার সময় চুরি হয়ে যায় প্রতিবন্ধী জামিরুল ইসলামের রিকশা। সামাজিক যোগাযোগ মাধ্যমে খবরটি ভাইরাল হওয়ার পর আজকেই তার পাশে দাঁড়ালেন কুষ্টিয়ার মানবিক জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন। এর আগেও কুষ্টিয়ার বিভিন্নভাবে চোরের খপ্পরে পড়ে চুরি হয়ে যাওয়া হতদরিদ্র রিক্সার চালকদের মাঝে তিনি রিকশা উপহার দিয়েছেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available