• ঢাকা
  • |
  • সোমবার ১১ই কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৬:১৯:০১ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই বিএনপির কার্যালয়

২২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:২৮:০২

দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই বিএনপির কার্যালয়

বাগেরহাট প্রতিনিধি: দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে গেছে বাগেরহাটের শরণখোলায় ওয়ার্ড বিএনপির একটি কার্যালয়। ২১ ফেব্রুয়ারি শনিবার গভীর রাতে উপজেলার সাউথখালী ইউনিয়নের সোনাতলা গ্রামের ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গভীর রাতে হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে তার আগেই কার্যালয়ের ভেতরে থাকা আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে যায়।

এ বিষয়ে সাউথখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল ইসলাম লিটন বলেন, রাতের অন্ধকারে কে বা কারা আগুন দিয়ে দলীয় কার্যালয়টি পুড়িয়ে দিয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি দাবি জানান তিনি।

আরও পড়ুন

ফতুল্লায় শিক্ষার্থী ফারজানার মৃত্যু: স্বামীসহ সাতজনের বিরুদ্ধে মামলা

শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামিনুল হক জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
২৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:৩৯:২৮



একযোগে ৮৫ সাব-রেজিস্ট্রারকে বদলি
একযোগে ৮৫ সাব-রেজিস্ট্রারকে বদলি
২৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:০১:০৪




তানজিন তিশার বিরুদ্ধে মামলা, সমন জারি
তানজিন তিশার বিরুদ্ধে মামলা, সমন জারি
২৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:৩৪:৩৫

৭ নভেম্বর উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা
৭ নভেম্বর উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা
২৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:২৪:১১