দৌলতখান (ভোলা) প্রতিনিধি: অমর একুশে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভোলার দৌলতখানে কোস্ট ফাউন্ডেশনের আয়োজনে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়েছে।

২১ ফেব্রুয়ারি শুক্রবার রাতে দৌলতখান কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ এর মধ্য দিয়ে শ্রদ্ধা জানান সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরা।


এসময় দৌলতখানে উপস্থিত ছিলেন, দৌলতখান শাখার হিসাব রক্ষক প্রতিমা রানী, নুর মিয়ার হাট শাখার শাখা ব্যবস্থাপক মো. রিয়াজ উদ্দিন, বাংলা বাজার শাখার শাখা ব্যবস্থাপক মো. সিরাজ। অন্যদিকে ভোলার বোরহানউদ্দিনে কোস্ট ফাউন্ডেশনের আয়োজনে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, এলাকা ব্যবস্থাপক বোরহানউদ্দিন এরিয়ার মজির উদ্দিন, শাখা ব্যবস্থাপক ইসরাফিল, বোরহানউদ্দিন ও বোরহানগঞ্জ শাখার সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দ।
‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ সুরে সুর মিলিয়ে তারা ভাষা আন্দোলনের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন, এবং তাঁদের অবদানের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available