• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ বিকাল ০৪:৫৮:৪৭ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

আনসার একাডেমিতে সর্বোচ্চ পতাকা-স্তম্ভ ‘চির উন্নত বিজয় নিশান’ উদ্বোধন

২১ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৪:০৫

আনসার একাডেমিতে সর্বোচ্চ পতাকা-স্তম্ভ ‘চির উন্নত বিজয় নিশান’ উদ্বোধন

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্যময় প্রভাতে গাজীপুরের সফিপুরে অবস্থিত বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমি প্রাঙ্গণে দেশের সর্বোচ্চ পতাকা-স্তম্ভ ‘চির উন্নত বিজয় নিশান’-এর উদ্বোধন করা হয়েছে।

২১ ফেব্রুয়ারি শুক্রবার সকালে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ আনুষ্ঠানিকভাবে এ পতাকা-স্তম্ভ উদ্বোধন করেন।

উদ্বোধনের পর সুউচ্চ স্তম্ভে জাতীয় পতাকা উত্তোলন করা হলে একাডেমি প্রাঙ্গণে প্রশিক্ষণরত সদস্যদের মাঝে সৃষ্টি হয় আবেগঘন পরিবেশ।

একাডেমি সূত্রে জানা গেছে, ‘চির উন্নত বিজয় নিশান’ নামের পতাকা-স্তম্ভটির উচ্চতা ১২০ ফুট, যা দেশের সর্বোচ্চ পতাকা-স্তম্ভ হিসেবে বিবেচিত। এতে উত্তোলিত জাতীয় পতাকার দৈর্ঘ্য ২৮ ফুট এবং প্রস্থ ১৬.৮ ফুট।

আয়োজকদের মতে, এই পতাকা স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে জাতির গৌরবময় ইতিহাসের প্রতীক হয়ে থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে মহাপরিচালক বলেন, “বাংলাদেশ আনসার ও ভিডিপি দেশের সর্ববৃহৎ জনসম্পৃক্ত বাহিনী হিসেবে জাতীয় অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রায় ৫ লাখ ৭০ হাজার সদস্য-সদস্যা দায়িত্ব পালন করেছেন, যা সংশ্লিষ্ট বাহিনীগুলোর মধ্যে সর্বাধিক।”

তিনি আরও বলেন, “আজ মহান ভাষা শহিদদের স্মরণের দিন। ভাষাশহিদ আব্দুল জব্বার এ বাহিনীর একজন গর্বিত প্লাটুন কমান্ডার ছিলেন। তাঁর আত্মত্যাগ আমাদের জন্য অনুপ্রেরণার উৎস। ‘চির উন্নত বিজয় নিশান’ আমাদের গৌরবময় অতীত ও দায়িত্বশীল ভবিষ্যতের প্রতীক হয়ে থাকবে।”
তিনি সদস্যদের উদ্দেশে আহ্বান জানান ভাষা আন্দোলনের চেতনাকে ধারণ করে পেশাদারিত্ব, শৃঙ্খলা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সদা প্রস্তুত থাকতে।

অনুষ্ঠানে বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ, একাডেমির কমান্ড্যান্ট (ভারপ্রাপ্ত) ও উপমহাপরিচালক মোহাম্মদ নুরুল আবছারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একাডেমিতে স্থাপিত ‘চির উন্নত বিজয় নিশান’ কেবল একটি স্থাপনা নয়, ভাষা আন্দোলনের চেতনা, আত্মত্যাগ ও শৌর্যের দৃশ্যমান স্মারক এমন মন্তব্য করেন বক্তারা। ভবিষ্যতেও দেশের শান্তি, শৃঙ্খলা ও উন্নয়নে বাহিনীর কার্যক্রম আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করে অনুষ্ঠান সমাপ্ত হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


শনিবার স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি
শনিবার স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৪৯:১১


সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৩২:৪২


ডিএমপির নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৬
ডিএমপির নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৬
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:২৭:২৯



বিগত ৬ মাসে প্রবাসী আয় বেড়েছে ১৩.১ শতাংশ
বিগত ৬ মাসে প্রবাসী আয় বেড়েছে ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৫৯:২৩

রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৫৪:১৯