• ঢাকা
  • |
  • সোমবার ১১ই কার্তিক ১৪৩৩ সকাল ১০:৩৬:৩৭ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

গজারিয়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি

২১ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:১৯:৫৮

গজারিয়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি

গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধায় মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা-য় পালিত হয়েছে অমর একুশে ফেব্রুয়ারি ও মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

২১ ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিটে উপজেলা পরিষদ চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

স্থানীয় সংসদ সদস্য কামরুজ্জামান রতনের পক্ষে থানা বিএনপির আহ্বায়ক সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আহমেদ তিথী, গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. হাসান আলী, হাইওয়ে ইনচার্জ কামাল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাকির হোসেন এবং গজারিয়া থানা প্রেসক্লাবের সভাপতি নেয়ামুল হক নয়নসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্বেচ্ছাসেবী সংগঠন এবং সর্বস্তরের সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে অংশ নেন। শহীদ মিনার প্রাঙ্গণ পরিণত হয় এক আবেগঘন পরিবেশে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানের সুর ও শ্রদ্ধার ফুলে ভরে ওঠে চারপাশ।

বক্তারা বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়েই বাঙালি জাতি তার স্বাধিকার আন্দোলনের ভিত্তি রচনা করে। মাতৃভাষার মর্যাদা রক্ষায় তাদের এই আত্মদান জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

আরও পড়ুন

জামালপুরে মক্তব শিক্ষার্থীকে ধর্ষণ, শিক্ষকের যাবজ্জীবন

শ্রদ্ধা নিবেদন শেষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অমর একুশের এই প্রহরে গজারিয়াবাসী নতুন প্রজন্মের মাঝে ভাষা আন্দোলনের চেতনা ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








আজ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে গভীর নিম্নচাপ
আজ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে গভীর নিম্নচাপ
২৬ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৩৫:১৮

আজকের নামাজের সময়সূচি, ২৬ অক্টোবর ২০২৬
আজকের নামাজের সময়সূচি, ২৬ অক্টোবর ২০২৬
২৬ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৩১:০২

টিভিতে আজকের খেলা (২৬ অক্টোবর)
টিভিতে আজকের খেলা (২৬ অক্টোবর)
২৬ অক্টোবর ২০২৬ সকাল ০৮:২১:২৯