• ঢাকা
  • |
  • শনিবার ৯ই ফাল্গুন ১৪৩২ বিকাল ০৪:০৫:৩১ (21-Feb-2026)
  • - ৩৩° সে:

নলডাঙ্গায় যথাযথ মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

২১ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:১৬:৪৬

নলডাঙ্গায় যথাযথ মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গা উপজেলা-য় উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ৭৪তম মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

Ad

২১ ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিটে নলডাঙ্গা উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের সূচনা হয়। উপজেলা নির্বাহী অফিসার আল এমরান খাঁন ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।

Ad
Ad

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. আশিকুর রহমান, নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরে আলম, সমাজসেবা কর্মকর্তা সুমন সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাসিবুল হাসান, পল্লী বিদ্যুতের এজিএম আবু তাহের এবং প্রকৌশলী হারুনুর রশিদসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

দিবসটি উপলক্ষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে নীরবতা পালন এবং বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন শাকিব খান
ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন শাকিব খান
২১ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৪৯:৪৪

কুষ্টিয়ায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫
কুষ্টিয়ায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫
২১ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৪৩:২৫



আড়াইহাজারে আ.লীগ নেতা মনির সিকদারের মৃত্যু
আড়াইহাজারে আ.লীগ নেতা মনির সিকদারের মৃত্যু
২১ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:২৫:২৬




Follow Us