• ঢাকা
  • |
  • শনিবার ৯ই ফাল্গুন ১৪৩২ দুপুর ০২:৪০:৩২ (21-Feb-2026)
  • - ৩৩° সে:

একুশের প্রথম প্রহরে কিশোরগঞ্জে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

২১ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:০৩:১৩

একুশের প্রথম প্রহরে কিশোরগঞ্জে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

কিশোরগঞ্জ প্রতিনিধি: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে কিশোরগঞ্জে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন সর্বস্তরের মানুষ।

Ad

২১ ফেব্রুয়ারি শনিবার রাত ১২টা ১ মিনিটে কিশোরগঞ্জ শহরের গুরুদয়াল সরকারি কলেজ মাঠে নবনির্মিত কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বপ্রথম পুষ্পার্ঘ্য অর্পণ করেন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. মাজহারুল ইসলাম। পরে জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা এবং জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার ড. এস এম ফরহাদ শ্রদ্ধা নিবেদন করেন।

Ad
Ad

এরপর পর্যায়ক্রমে জেলা পরিষদ, পৌরসভা, সদর উপজেলা পরিষদ, জেলা আইনজীবী সমিতি, বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

রাত ১২টায় প্রথম প্রহর শুরু হওয়ার আগেই বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক ও শিক্ষাপ্রতিষ্ঠান শোভাযাত্রা নিয়ে শহীদ মিনার প্রাঙ্গণে উপস্থিত হয়। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে জেলা প্রশাসনসহ বিভিন্ন প্রতিষ্ঠান ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।

ভোর থেকে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য শহীদ মিনার উন্মুক্ত রাখা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us