• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ০১:২২:৩৪ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

নওগাঁ সদরে স্ত্রীর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক

২০ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৭:০৭

নওগাঁ সদরে স্ত্রীর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ সদর উপজেলার গোয়ালি গ্রামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।

২০ ফেব্রুয়ারি শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার পর থেকে তার স্বামী পলাতক রয়েছেন।

নিহত ইয়াসমিন (১৮) বদলগাছি উপজেলার ভরট্ট বালুভরা গ্রামের রিয়াজ উদ্দিনের মেয়ে। ছয় মাস আগে পারিবারিকভাবে তার বিয়ে হয় নওগাঁ সদর উপজেলার শিকারপুর এলাকার গোয়ালি মৎস্যজীবী পাড়ার বাসিন্দা আকাশের (২৩) সঙ্গে। আকাশ জমির উদ্দিনের ছেলে।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে পুরোনো বসতবাড়ি থেকে কান্নাকাটি করতে করতে পাশের একটি নতুন তিনতলা ভবনে যান ইয়াসমিন। পরে দুপুর প্রায় ১টার দিকে জুমার নামাজের প্রস্তুতিকালে বিকট শব্দ শুনে স্থানীয় মুসল্লিরা ওই ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এ সময় তার স্বামীও সেখানে উপস্থিত ছিলেন বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

খবর পেয়ে নওগাঁ সদর মডেল থানা-পুলিশের এসআই রেজাউল ইসলাম ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে স্বামী আকাশ সেখান থেকে সরে পড়েন বলে স্থানীয়দের অভিযোগ।

প্রতিবেশীরা জানান, আকাশ মাদকাসক্ত ছিলেন এবং বিভিন্ন সময় স্ত্রীকে মারধর করতেন। তবে ঠিক কী কারণে এ মৃত্যু ঘটেছে, সে বিষয়ে কেউ নিশ্চিত করে কিছু বলতে পারেননি। নিহতের বড় বোন রেশমার বাড়ি ঘটনাস্থলের পাশেই।

আরও পড়ুন

জামালপুরে মক্তব শিক্ষার্থীকে ধর্ষণ, শিক্ষকের যাবজ্জীবন

পরিবারের সদস্যদের দাবি, ইয়াসমিন রোজা রেখেছিলেন এবং সেহরি খেয়ে ছিলেন।

নিহতের পরিবারের দাবি, এটি কোনো ভাবেই আত্মহত্যা নয়; তাকে হত্যা করা হয়েছে।

ইয়াসমিনের বড় দুলাভাই ইমান হোসেন বলেন, আমার শালিকাকে এর আগেও নির্যাতন করা হয়েছে। ঘটনার দিনও তাকে মারধর করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। আমরা এর সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

আরও পড়ুন

বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

ইয়াসমিনের বড় বোন বলেন, সে ভোরে সেহরি খেয়েছিল। কোনো অস্বাভাবিক আচরণ ছিল না। হঠাৎ করে এমন ঘটনা মেনে নেওয়া যাচ্ছে না। আমরা প্রশাসনের কাছে সঠিক তদন্তের দাবি জানাই।

তবে এ বিষয়ে নিয়তের স্বামীর পরিবারের পক্ষ থেকে কোন বক্তব্য পাওয়া যায়নি।

নওগাঁ সদর মডেল থানার ওসি জানান, এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু-তা তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬