• ঢাকা
  • |
  • শুক্রবার ১৩ই ভাদ্র ১৪৩৩ দুপুর ১২:১২:৫২ (28-Aug-2026)
  • - ৩৩° সে:

পবিত্র রমজান উপলক্ষে রাঙ্গুনিয়ার মাসব্যাপী ফ্রি কোরআন শিক্ষা

২০ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৯:০৬

পবিত্র রমজান উপলক্ষে রাঙ্গুনিয়ার মাসব্যাপী ফ্রি কোরআন শিক্ষা
“ছবির ক্যাপশন- রাঙ্গুনিয়ায় ফ্রি কোরআন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনীতে অতিথিরা”

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: পবিত্র রমজান উপলক্ষে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মাসব্যাপী ফ্রি পবিত্র কোরআন শিক্ষা কোর্স উদ্বোধন হয়েছে।

১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেলে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড সৈয়দবাড়ি এলাকায় হাজী তজম্মুল হক স্মৃতি ফাউন্ডেশন ও মৌলভী ছাবের আহমদ স্মৃতি কোরআন শিক্ষা কেন্দ্রের আয়োজনে কোর্সে ৪০ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সৈয়দবাড়ি জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মাস্টার নুরুল হক, মসজিদের খতিব মাওলানা মঈন উদ্দিন সিকদার, পেশ ইমাম মাওলানা সাখাওয়াত হোসাইন তৈয়্যবী মিঞা, মুয়াজ্জিন মোহাম্মদ সৈয়দ, হাফেজ মোহাম্মদ জোবাইর, শিক্ষানুরাগী আনোয়ার হোসেন, কোর্সের প্রশিক্ষক মো. কাউসার হোসাইন, শিক্ষানুরাগী রুবায়েত সাহেদ প্রমুখ।

আয়োজকরা বলেন, পবিত্র কোরআন শেখার পাশাপাশি কোর্সে নামাজ, মাসলা-মাসায়িলসহ বিভিন্ন দোয়া- দরুদ শেখানো হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





নিজ দোকান থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
নিজ দোকান থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
২৮ আগস্ট ২০২৬ সকাল ১১:৩৫:৪৬



নারী এশিয়া কাপের পর্দা উঠছে আজ
নারী এশিয়া কাপের পর্দা উঠছে আজ
২৮ আগস্ট ২০২৬ সকাল ১১:১৫:৪৮