• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ বিকাল ০৩:৫৯:৩০ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

রমজান সামনে রেখে নীলফামারীতে বাজার মনিটরিংয়ে জেলা প্রশাসক

১৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১০:২১

রমজান সামনে রেখে নীলফামারীতে বাজার মনিটরিংয়ে জেলা প্রশাসক

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণ ও বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে নীলফামারীতে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছেন জেলা প্রশাসক।

১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার নীলফামারী বড় বাজারে এ মনিটরিং পরিচালনা করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নায়িরুজ্জামান। রমজান মাস এলে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী নিত্যপণ্যের দাম অযৌক্তিকভাবে বাড়িয়ে দেন এমন অভিযোগের প্রেক্ষিতে এ উদ্যোগ নেওয়া হয়।

মনিটরিংকালে চাল, ডাল, তেল, চিনি, ছোলা, খেজুর, সবজি ও মাংসসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যতালিকা যাচাই করা হয়। দোকানগুলোতে মূল্যতালিকা সংরক্ষণ ও দৃশ্যমানভাবে প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি অযৌক্তিক মূল্যবৃদ্ধি, কৃত্রিম সংকট সৃষ্টি ও মজুতদারির বিরুদ্ধে কঠোর অবস্থানের বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হয়।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক জ্যোতি বিকাশ চন্দ্র এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নীলফামারীর সহকারী পরিচালক মো. শামসুল আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক জানান, রমজান উপলক্ষে বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিগত ৬ মাসে প্রবাসী আয় বেড়েছে ১৩.১ শতাংশ
বিগত ৬ মাসে প্রবাসী আয় বেড়েছে ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৫৯:২৩

রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৫৪:১৯

যেসব এলাকায় টানা ২০ ঘণ্টা গ্যাস থাকবে না
যেসব এলাকায় টানা ২০ ঘণ্টা গ্যাস থাকবে না
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৩২:৫২


ডিআরইউ আমাদের আশ্রয়ের জায়গা ছিল: রিজভী
ডিআরইউ আমাদের আশ্রয়ের জায়গা ছিল: রিজভী
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:২৩:০০





পুলিশের ৬ কর্মকর্তাকে বদলি ও পদায়ন
পুলিশের ৬ কর্মকর্তাকে বদলি ও পদায়ন
১০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫:৫০