লংগদু (রাঙ্গামাটি) প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে লংগদু জোনের পক্ষ হতে অসহায় হতদরিদ্র রোজাদার পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে লংগদু জোন।

১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ১১টায় সম্প্রীতি উন্নয়ন প্রকল্পের আওতায় পবিত্র মাহে রমজান উপলক্ষে লংগদু জোনের মাল্টি পারপাস হল রুমে শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।


এসময় লংগদু জোনের আওতাধীন দুস্থ ও অসহায় গরীব পরিবারের মাঝে ইফতার সামগ্রী তুলেদেন অত্র জোনের জোন অধিনায়ক লে. কর্নেল মীর মোর্শেদ।
এসময় উপজেলার বিভিন্ন এলাকা হতে আগত হতদরিদ্র অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী হিসেবে মুড়ি, ছোলা, খেজুর, মসুর ডাল, চিনি, ট্যাংক সহ শুকনো খাবার বিতরণ করা হয়।
সেবাগ্রহীতা পরিবারের সদস্যগন বাংলাদেশ সেনাবাহিনী তথা লংগদু জোনের এমন মহতি কাজের জন্য জোন কমান্ডারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, অত্র জোনের উপ-অধিনায়ক মেজর মো. শাহীনূর আল সাকিব, মেজর আল জাকারিয়াসহ অত্র জোনের অন্যান্য অফিসার বৃন্দ।
জোন অধিনায়ক লে. কর্নেল মীর মোর্শেদ বলেন, পবিত্র মাহে রমজান উপলক্ষে ছোট পরিসরে সাধারণত মানুষের পাশে দাড়ানোর চেষ্টা করেছে বাংলাদেশ আর্মি লংগদু জোন তেজস্বী বীর। ভবিষ্যতেও এধরণের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available