• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই ফাল্গুন ১৪৩২ দুপুর ০১:৩৩:২৯ (19-Feb-2026)
  • - ৩৩° সে:

সুনামগঞ্জে ইফতার সামগ্রী বিতরণ

১৯ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:৪২:১৯

সুনামগঞ্জে ইফতার সামগ্রী বিতরণ

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলায় হাজী রাশিদ আলী তালুকদার ফাউন্ডেশনের জাকাত তহবিল থেকে পবিত্র মাহে রমদান উপলক্ষে দুই শতাধিক দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রতি বছরের ন্যায় এ বছরও ফাউন্ডেশনটি মানবিক এই কার্যক্রম পরিচালনা করে।

Ad

ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব ও পরিচালনা করেন সফিকুল ইসলাম রিয়াদ তালুকদার। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা আলহাজ আবাব মিয়া তালুকদার, অবসরপ্রাপ্ত সার্জেন্ট ফারুক আহমেদ, আছিরনগর কান্দাগাঁও মাদ্রাসার মহতামিম আব্দুল ওয়াহিদ, মিতালী কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক তাজউদ্দীন আহমদ, বিএনপি নেতা আব্দুল কুদ্দুস এবং হিরা তালুকদার প্রমুখ।

Ad
Ad

বক্তারা বলেন, মরহুম হাজী রাশিদ আলী তালুকদার বৃহত্তর লক্ষীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হিসেবে অত্যন্ত নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তাঁর সমাজসেবামূলক আদর্শকে সামনে রেখে ফাউন্ডেশনটি নিয়মিতভাবে আর্থ-মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে।

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী জোবায়ের আহমেদ মনি ভার্চুয়ালি যুক্ত হয়ে বলেন, ‘হাজী রাশিদ আলী তালুকদার আমার দাদা। জীবদ্দশায় তিনি সর্বদা সাধারণ মানুষের কল্যাণে কাজ করেছেন। তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় আমরা পরিবারের পক্ষ থেকে প্রতিবছর পারিবারিক অর্থায়নে ইফতার সামগ্রী, ঈদ সামগ্রী, শীতবস্ত্র ও নগদ অর্থ সহায়তা প্রদান করে থাকি।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জায়মার প্রশংসায় বাঁধন
জায়মার প্রশংসায় বাঁধন
১৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:১৪:১০



ঢাকায় আজ বাড়তে পারে দিনের তাপমাত্রা
ঢাকায় আজ বাড়তে পারে দিনের তাপমাত্রা
১৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:২৪:৫৫


চীনে আতশবাজির দোকানে বিস্ফোরণে ১২ জন নিহত
চীনে আতশবাজির দোকানে বিস্ফোরণে ১২ জন নিহত
১৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:২২:০০




টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা
১৯ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:৫৮:৪৩


Follow Us