সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: আসন্ন পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যেরমূল্য স্থিতিশীল রাখতে সীতাকুণ্ড উপজেলা প্রশাসনের নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে ১৮ ফেব্রুয়ারি বুধবার বিকালে সীতাকুণ্ড পৌর সদর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এসময় মোবাইল কোর্ট পরিচালনা করেন সীতাকুণ্ড সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন। কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক এবং সীতাকুণ্ড মডেল থানা পুলিশ।


এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় দ্রব্যমূল্যের তালিকা প্রদর্শন না করে মেয়াদ উত্তীর্ণ ও পণ্যের মোড়কে উৎপাদন, মেয়াদ তারিখ ব্যতীত খাদ্য সামগ্রী বিক্রি এবং মূল্য তালিকার চেয়ে অতিরিক্ত মূল্যে চাল, তেল ও খেজুর এবং অনুমতি ব্যতীত সেমাই বিক্রি করার অপরাধে প্রীতি এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা, মদিনা এন্টারপ্রাইজকে ১২ হাজার টাকা এবং হাজী এন্ড সন্সকে ৬ হাজার টাকাসহ তিনটি দোকানিকে মোট ২৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এসময় সীতাকুণ্ড সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন বলেন, জনস্বার্থে পুরো রমজান মাস বাজার মনিটরিং অব্যাহত থাকবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available