• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ রাত ০৮:৫৭:৩৮ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

পাঁচ বাংলাদেশি জেলেকে ট্রলারসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

১৮ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫৩:১২

পাঁচ বাংলাদেশি জেলেকে ট্রলারসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
ফাইল ছবি

কক্সবাজার প্রতিনিধি: নাফ নদী থেকে কক্সবাজারের টেকনাফ উপজেলার পাঁচ বাংলাদেশি জেলেকে ট্রলারসহ ধরে নিয়ে গেছে মিয়ানমারের আরাকান আর্মি। ঘটনা ঘটে ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার রাতে টেকনাফের শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদী এবং বঙ্গোপসাগরের মোহনা নাইক্ষ্যংদিয়া এলাকায়।

আটক জেলেরা হলেন: শাহপরীর দ্বীপের জালিয়াপাড়া এলাকার মৃত সৈয়দ আলমের ছেলে শাহ আলম (২০), মৃত নজু মিয়ার ছেলে আবুল হোসেন, মৃত মকবুল আহমেদের ছেলে মো. আব্বাস (৪০), আব্দুল মজিদের ছেলে আব্দুল সাহেদ (১৮) এবং মৃত মো. হোসেনের ছেলে মো. ইউনুস (৪০)।

ট্রলার মালিক ও শাহপরীর দ্বীপের বাসিন্দা মোহাম্মদ উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সেন্টমার্টিনের অদূরে মাছ ধরা শেষে তার মালিকানাধীন ট্রলারটি জেলেদের সঙ্গে নৌ-ঘাটে ফেরার পথে শাহপরীর দ্বীপ সংলগ্ন নাইক্ষ্যংদিয়া এলাকায় রাতে নোঙর করা হয়। কিছুক্ষণ পর হঠাৎ একটি স্পিডবোটে করে আসা আরাকান আর্মি সদস্যরা ট্রলার এবং জেলেদের আটক করে নিয়ে যায়। এ ঘটনায় জেলেদের পরিবারে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

কোস্ট গার্ডের সঙ্গে যোগাযোগ করা হলে লে. কমান্ডার রিফাত জানান, তার কাছে এ ধরনের কোনো তথ্য নেই। তবে বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩০:১৪



সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৫৩


আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:২৯



‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:০৭