• ঢাকা
  • |
  • রবিবার ৩রা ফাল্গুন ১৪৩২ রাত ০৮:০৭:৫৩ (15-Feb-2026)
  • - ৩৩° সে:

ফকিরহাটে দুই বাসের সংঘর্ষে নারীসহ আহত ১৫

১৫ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:০২:২৪

ফকিরহাটে দুই বাসের সংঘর্ষে নারীসহ আহত ১৫

বাগেরহাট (পশ্চিম) প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।

Ad

১৫ ফেব্রুয়ারি রোববার সকাল ১০টার দিকে খুলনা-ঢাকা মহাসড়কের ফকিরহাট বিশ্বরোড মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Ad
Ad

আহতরা হলেন, মানবেন্দ্র নারায়ন সরকার (৪৫), নাছিমা বেগম (৬০), শিল্পী মণ্ডল (৪০), রাজিয়া বেগম (৫০), সোনিয়া আক্তার (৩৫), নিরঞ্জন কুমার দাশ (৫০), হালিমা বেগম (৪২), মিনতী রানী ঢালী (৪০), কপিল রায় (৩৫)সহ আরও কয়েকজন। আহতদের মধ্যে ৬ জন নারী ও ৯ জন পুরুষ বলে জানা গেছে।

পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা বিএম লাইন পরিবহনের একটি বাস খুলনার দিকে যাচ্ছিল। এসময় খুলনা থেকে ছেড়ে আসা মাদারীপুরগামী রূপসী পরিবহনের একটি বাস ফকিরহাট এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা বাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর প্রায় ৪৫ মিনিট যানবাহন চলাচল বন্ধ ছিল।

বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর উপ-সহকারী পরিচালক মো. বজলুর রহমান জানান, খবর পেয়ে ফকিরহাট ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহতদের বেশিরভাগই রূপসী বাসের যাত্রী বলে তিনি জানান।

মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান হাওলাদার বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুই বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে। বাস দুটি সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রূপসী বাসের ব্রেক ফেল করায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটতে পারে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

মণিরামপুরে বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ
মণিরামপুরে বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ
১৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪২:১১

কবে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী, জানালেন সেনাপ্রধান
কবে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী, জানালেন সেনাপ্রধান
১৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:০৪

জামায়াত আমিরের বাসায় তারেক রহমান
জামায়াত আমিরের বাসায় তারেক রহমান
১৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৩০:০৭



দাউদকান্দিতে যাত্রীবাহী বাস খাদে পড়ে ২ জন নিহত
দাউদকান্দিতে যাত্রীবাহী বাস খাদে পড়ে ২ জন নিহত
১৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৩১:২৯

বিএনপি ৫০ শতাংশ, জামায়াত ৩২ শতাংশ ভোট পেয়েছে: ইসি
বিএনপি ৫০ শতাংশ, জামায়াত ৩২ শতাংশ ভোট পেয়েছে: ইসি
১৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৩০:৩৭


প্রথম দল হিসেবে শেষ আট নিশ্চিত করল ওয়েস্ট ইন্ডিজ
প্রথম দল হিসেবে শেষ আট নিশ্চিত করল ওয়েস্ট ইন্ডিজ
১৫ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫১:২৩



Follow Us