• ঢাকা
  • |
  • শনিবার ২রা ফাল্গুন ১৪৩২ রাত ০৮:০০:২৬ (14-Feb-2026)
  • - ৩৩° সে:

বাগেরহাটের আড়পাড়ায় জামায়াত–বিএনপি সংঘর্ষে আহত ১৫, আটক ৬

১৪ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:০৫:২৮

বাগেরহাটের আড়পাড়ায় জামায়াত–বিএনপি সংঘর্ষে আহত ১৫, আটক ৬

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট সদর উপজেলার আড়পাড়া এলাকায় জামায়াত ও বিএনপির সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে ৬ জনকে আটক করেছে।

Ad

১৪ ফেব্রুয়ারি শনিবার বিকাল সাড়ে ৩ টার দিকে সংঘর্ষের সূত্রপাত হয়।

Ad
Ad

স্থানীয়রা জানান, দুই পক্ষের মধ্যে উত্তেজনা থেকে শুরু হয়ে তা ধীরে ধীরে সংঘর্ষে রূপ নেয়। কিছু সময় ধরে থেমে থেমে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের উপসহকারী মেডিকেল অফিসার ডা. উত্তম কুমার পাল জানান, এখন পর্যন্ত ১৫ জন আহত হয়ে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুম খান বলেন, সংঘর্ষের ঘটনায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে জামায়াত ও বিএনপির দুই গ্রুপের ৬ জনকে আটক করেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ফেসবুকে প্রেম, ভালোবাসা দিবসে বিয়ে
ফেসবুকে প্রেম, ভালোবাসা দিবসে বিয়ে
১৪ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৪৫

তারেক রহমানকে কাতারের প্রধানমন্ত্রীর অভিনন্দন
তারেক রহমানকে কাতারের প্রধানমন্ত্রীর অভিনন্দন
১৪ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩১


গণতন্ত্র উত্তরণে মাইলফলক এবারের নির্বাচন: আইআরআই
গণতন্ত্র উত্তরণে মাইলফলক এবারের নির্বাচন: আইআরআই
১৪ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৩২:৩৮

হাতিয়ায় বিএনপির অফিস ভাঙচুর
হাতিয়ায় বিএনপির অফিস ভাঙচুর
১৪ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৩১:৫৩







Follow Us