• ঢাকা
  • |
  • শনিবার ২রা ফাল্গুন ১৪৩২ বিকাল ০৫:১৯:০৫ (14-Feb-2026)
  • - ৩৩° সে:

কচুয়ায় সংঘর্ষে আহত স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের মৃত্যু

১৪ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:২৯:১৩

কচুয়ায় সংঘর্ষে আহত স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের মৃত্যু

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের কচুয়ায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় আহত স্বতন্ত্র প্রার্থীর সমর্থক ওসমান সরদার (২৯) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

Ad

১৪ ফেব্রুয়ারি শনিবার বেলা সাড়ে ১১টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

Ad
Ad

এর আগে ১৩ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যায় উপজেলার ধোপাখালী ইউনিয়নর ছিটাবাড়ি গ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী (ধানের শীষ) ও স্বতন্ত্র প্রার্থী (ঘোড়া প্রতীক) সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ওসমান সরদারসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।

নিহত ওসমান সরদার বাগেরহাট সদর উপজেলার বাগেরহাট সদর উপজেলার পাড়নওয়াপাড়া গ্রামের শাহজাহান সরদারের ছেলে।

নিহতের বড় ভাই এনামুল কবির সরদার অভিযোগ করে বলেন, “ওই এলাকায় ধানের শীষের লোকজন ঘোড়ার লোকজনকে খুঁজছিল। এসময় আমার ভাইসহ কয়েকজনের সঙ্গে তাদের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে ধানের শীষের সমর্থকরা রামদা দিয়ে আমার ভাইয়ের মাথায় আঘাত করে। পরে গুরুতর অবস্থায় তাকে বাগেরহাট সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসকরা খুলনায় পাঠান। শনিবার বেলা সাড়ে ১১টায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।”

অন্যদিকে, গোটাপাড়া ইউনিয়নর তাঁতি দলের সভাপতি আসাদ খান বলেন, “আমরা এখানে সবাই ধানের শীষের পক্ষে কাজ করছি। বিকেলে কয়েকজন একসঙ্গে বের হয়েছিলাম-হাঁটাহাঁটি ও চা খাওয়ার পাশাপাশি একটি বিজয় মিছিলের উদ্দেশ্যে। বাগেরহাটে ধানের শীষ পরাজিত হলেও আমাদের নেতা তারেক রহমান রাষ্ট্র গঠনের কাজ করছেন-এমন বিশ্বাস থেকেই আমরা বের হই। কিন্তু হঠাৎ করে ঘোড়া প্রতীকের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। আমরা কারও ওপর হামলা করিনি; বরং আমরাই হামলার শিকার হয়েছি।”

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us