• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে ভাদ্র ১৪৩৩ বিকাল ০৫:১১:০৩ (13-Sep-2026)
  • - ৩৩° সে:

হিলি স্থলবন্দরে পণ্য আমদানি-রপ্তানি তিনদিন বন্ধ

১১ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:৫৪:৪৩

হিলি স্থলবন্দরে পণ্য আমদানি-রপ্তানি তিনদিন বন্ধ

দিনাজপুর প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানিসহ সকল কার্যক্রম বন্ধ রয়েছে। শুধু ভোটের দিন বন্ধ থাকবে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের কার্যক্রম। তবে আজ বুধবার ও আগামী শুক্রবার সচল থাকবে এই পথে এই দুই দেশের মধ্যে পাসপোর্ট যাত্রী পারাপার।

হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শাহিনুর ইসলাম মন্ডল জানান, দেশে আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে। এ কারণে সরকার বুধবার ও বৃহস্পতিবার সাধারণ ছুটি ঘোষণা করেছে। আর শুক্রবার সাপ্তাহিক ছুটি। ফলে আজ বুধবার থেকে শুক্রবার পর্যন্ত টানা তিনদিন হিলি স্থলবন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। বিষয়টি পত্রের মাধ্যমে ভারতের ব্যবসায়ীদের জানিয়ে দেওয়া হয়েছে। তারা এ বিষয়ে আমাদের সম্মতি দিয়েছেন। আগামী শনিবার থেকে বন্দরে যথারীতি আমদানি-রপ্তানিসহ সকল কার্যক্রম শুরু হবে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুল ইসলাম জানান, শুধু ভোটের দিন বৃহস্পতিবার হিলি ইমিগ্রেশন চেকপোস্টের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা রয়েছে। এছাড়া অন্যান্য দিনের মতো সরকারি ছুটির দিনেও বৈধ পাসপোর্ট-ভিসায় যাত্রীরা এই পথ ব্যবহার করে বাংলাদেশ ও ভারতে আসা-যাওয়া করতে পারবেন। প্রতিদিন ইমিগ্রেশনের কার্যক্রম সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত চালু থাকে।

এদিকে হিলি স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা (আরও) এম আর জামান বাঁধন বলেন, জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সরকার দুদিন ছুটি ঘোষণা করেছে। এর ফলে বুধবার ও বৃহস্পতিবার হিলি বন্দরে পণ্য আমদানি-রপ্তানি হবে না। বন্দরের ওয়্যারহাউজে পণ্য লোড-আনলোডও বন্ধ রয়েছে। শুক্রবার সাপ্তাহিক ছুটি। তাই সব মিলিয়ে এই তিনদিনে বন্দরে সকল কার্যক্রম বন্ধ থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

প্রতিশোধপরায়ণ হইনি, হতে চাই না: আইনমন্ত্রী
প্রতিশোধপরায়ণ হইনি, হতে চাই না: আইনমন্ত্রী
১৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:১০:৩৩



নতুন আরও এক উপজেলা গঠনের উদ্যোগ
নতুন আরও এক উপজেলা গঠনের উদ্যোগ
১৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৫৪:১১

যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
১৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৪৪:০৮

রংপুরে মাদক ও টাকাসহ যুবক গ্রেফতার
রংপুরে মাদক ও টাকাসহ যুবক গ্রেফতার
১৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৩০:৩১

হাম উপসর্গে আরও ৩ শিশুর প্রাণহানি
হাম উপসর্গে আরও ৩ শিশুর প্রাণহানি
১৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:২৮:৩২