• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৮শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:২৫:৩৭ (10-Feb-2026)
  • - ৩৩° সে:

রাজশাহীতে ট্রাক–নসিমন মুখোমুখি সংঘর্ষে নিহত ২

১০ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫১:১৮

রাজশাহীতে ট্রাক–নসিমন মুখোমুখি সংঘর্ষে নিহত ২

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়া উপজেলায় ট্রাক ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।

১০ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে পুঠিয়া পৌরসভার গন্ডগোহালী গ্রামের নিমতলা এলাকায় পুঠিয়া–তাহেরপুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

Ad

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মুরগিবোঝাই একটি নসিমনের সঙ্গে বালুবোঝাই ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নসিমনে থাকা শ্রমিক নাইম ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত আরেক শ্রমিক হামিমকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। নিহত দুজনই রাজশাহী মহানগরীর হরগ্রাম শেখপাড়া এলাকার বাসিন্দা।

Ad
Ad

দুর্ঘটনায় নসিমনটির চালকসহ আরও তিনজন আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর স্থানীয়রা ট্রাকের চালক ও হেলপারকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

পদত্যাগের ঘোষণা দিলেন ঢাবি উপাচার্য
পদত্যাগের ঘোষণা দিলেন ঢাবি উপাচার্য
১০ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:২২:৪৮


বগুড়ায় বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত-২
বগুড়ায় বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত-২
১০ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:১৭:২৭


বান্দরবানে বিএনপির প্রচারণা কার্যালয়ে আগুন
বান্দরবানে বিএনপির প্রচারণা কার্যালয়ে আগুন
১০ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৩৫:০১


দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৩তম
দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৩তম
১০ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৯:৫৯





Follow Us