• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৩৯:১৭ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

সেনবাগে ধানের শীষের সমর্থনে মহিলা সমাবেশ অনুষ্ঠিত

৭ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:৩২:৫৩

সেনবাগে ধানের শীষের সমর্থনে মহিলা সমাবেশ অনুষ্ঠিত

সেনবাগ (নোয়াখালি) প্রতিনিধি : নোয়াখালী-২ (সেনবাগ- সোনাইমুড়ী আংশিক) আসনে বিএনপির ধানের শীষের প্রতীক নিয়ে টানা ৫ বারের নির্বাচিত এমপি, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চীফ হুইপ জয়নুল আবদিন ফারুকের সমর্থনে সেনবাগ পৌর এলাকায় ৬নং ওয়ার্ডের চারিদ্রোন গ্রামে বিশাল মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

৭ ফেব্রুয়ারি শনিবার বিকালে সেনবাগ পৌরসভার ৬নং ওয়ার্ডের মহিলা সমাবেশে সভাপতিত্ব করেন-সেনবাগ পৌর বিএনপির যুগ্ম আহবায়ক চান্দন হোসেন রাজু।

স্থানীয় বিএনপি নেতা মোশাররফ হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জয়নুল আবদিন ফারুকের জোষ্ঠ কন্যা, বিএনপি কেন্দ্রীয় কমিটির সাবেক প্রচার সম্পাদক ও সেনবাগ উপজেলা বিএনপির সাবেক আহবায়ক নারী উদ্যোক্তা তমান্না ফারুক থীমা।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

এসময় বক্তব্য রাখেন সেনবাগ পৌর বিএনপির সদস্য সচিব মো. শহীদ উল্ল্যাহ, সেনবাগ পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মির্জা মো মোস্তফা প্রমুখ বক্তব্য রাখেন। এ মহিলা সমাবেশে এলাকার সর্বস্তরের বিপুল সংখ্যক মহিলা অংশ নেয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি তামান্না ফারুক থীমা উপস্থিত মহিলাদের উদ্দেশ্যে বলেন, আগামী ১২ তারিখে নির্বাচনে আপনার ধানের শীষে ভোট দিবেন কিনা, জানতে চাইলে সবাই দুই হাত তুলে হাঁ সুচক জবাব দেয়। এ সময় ধানের শীষের পক্ষে নানা স্লোগান দেওয়া হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০