• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৩৭:৫১ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৩০

৮ জুলাই ২০২৩ সকাল ১১:০৩:১৯

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৩০

গাইবান্ধা প্রতি‌নি‌ধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জনের মৃত‌্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ৩০ জন। ৭ জুলাই শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কে উপজেলার বালুয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে শ্যামলী পরিবহনের একটি বাস রংপুর আসছিলো।  অপরদিক থেকে একটি ট্রাক ঢাকা যাচ্ছিলো। পথে বালুয়া বাজার এলাকায় বাস ও ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়।  এতে ঘটনাস্থলেই ৩ জন নিহত হন। আহত হন অন্তত ৩০ জন।

খবর পেয়ে গোবিন্দগঞ্জ  পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার তৎপরতা চালায়। তারা আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করছেন। আহতদের সংখ্যা বেশি হওয়ায় অনেককে মহাসড়কের পাশে পড়ে থাকতে দেখা গেছে।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হচ্ছে। সেই সাথে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে দুর্ঘটনার শিকার বাস ও ট্রাকটি মহাসড়ক থেকে সরিয়ে নেয়া হয়েছে।  

তিনি আরও জানান, নিহতদের মধ্যে ২ জন পুরুষ ও ১ জন নারী। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় নিশ্চিত করতে পারেননি তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০