• ঢাকা
  • |
  • শনিবার ২৪শে মাঘ ১৪৩২ রাত ০১:৫৩:০১ (07-Feb-2026)
  • - ৩৩° সে:

টাঙ্গাইল সদরে বিএনপির ৬ নেতা বহিষ্কার

১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:০৭:৪৯

টাঙ্গাইল সদরে বিএনপির ৬ নেতা বহিষ্কার

স্টাফ রিপোর্টার,টাঙ্গাইল: টাঙ্গাইল-৫ (সদর) আসনে গত তিন দিনে ৬ বিএনপি নেতাকে বহিষ্কার করা হয়েছে।

Ad

৩১ জানুয়ারি শনিবার টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের বহিষ্কার করা হয়েছে।

Ad
Ad

টাঙ্গাইল জেলা বিএনপির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, টাঙ্গাইল শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলীমকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় মেহেদী হাসান আলীমকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

এর আগে গত ২৯ জানুয়ারি বৃহস্পতিবার একই কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে টাঙ্গাইল পৌর শহর ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাদেকুল হক সেলিমকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

গত ২৮ জানুয়ারি বুধবার দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সহ সভাপতি হাদীউজ্জামান সোহেল, যুগ্ম সম্পাদক তোফাজ্জল হোসেন, টাঙ্গাইল পৌর শহর ১৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি নুরে আলম সাদেক ও টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান উত্তমকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

এই নির্দেশ অদ্য হতে কার্যকর হবে বলে টাঙ্গাইল জেলা বিএনপির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

জানা যায়, বহিষ্কৃতরা দলীয় নির্দেশনা অমান্য করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষে প্রচারণা না করে দলের বিদ্রোহী প্রার্থী ও জেলা বিএনপির সদ্য বহিষ্কৃত সাধারণ সম্পাদক স্বতন্ত্র (হরিণ) প্রতিকের প্রার্থী অ্যাডভোকেট ফরহাদ ইকবালের নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
৬ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:০৯:৪১



নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১



Follow Us