• ঢাকা
  • |
  • শনিবার ২৯শে ফাল্গুন ১৪৩২ রাত ০১:৩০:০৫ (14-Mar-2026)
  • - ৩৩° সে:

মিঠামইনে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২৫

৭ জুলাই ২০২৩ বিকাল ০৫:৫৮:৪৪

মিঠামইনে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২৫

ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। পরে উভয়পক্ষের ৯ জনকে আটক করেছে পুলিশ। ৬ জুলাই বৃহস্পতিবার রাতে উপজেলার ঘাগড়া ইউনিয়নের খলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহতদের প্রথমে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে সৈয়দ নজরুল মেডিকেল কলেজ হাসপাতাল ও কিশোরগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নেওয়া হয়েছে। গুরুতর অবস্থায় হান্নান (২৫) নামে একজনকে ঢাকায় পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

Ad
Ad

আটকরা হলেন- টিপন, লিটন, পলাশ, চাঁন মিয়া, হাছান, কুহিনূর, ডালিম, মাজহারুল ও মনির। তাদের সবার বাড়ি ঘাগড়া ইউনিয়নের খলাপাড়া গ্রামে।

Ad

জানা গেছে, দুই বছর আগে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে আশরাফ মওলানা ও পুরান বাড়ির জামাল মিয়ার পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে জামাল মিয়ার পক্ষের আনোয়ার (২৮) নামে একজন নিহত হন। এ নিয়ে মামলা চলছে। বৃহস্পতিবার এ বিরোধের জেরে দু’পক্ষের মধ্যে আবার সংঘর্ষ বাঁধে।

মিঠামইন থানার ওসি কলিন্দ্রনাথ গোলদার জানান, সংঘর্ষের পর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন
রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন
১৩ মার্চ ২০২৬ রাত ০৯:২৩:২২


রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি
রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি
১৩ মার্চ ২০২৬ রাত ০৮:২২:৩৬

ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৪
ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৪
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:৩৫:৪৪


বাংলাদেশকে ২৭৫ রানের টার্গেট দিল পাকিস্তান
বাংলাদেশকে ২৭৫ রানের টার্গেট দিল পাকিস্তান
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:০৯

চাটমোহরে চা স্টলে গুলি, আহত ২
চাটমোহরে চা স্টলে গুলি, আহত ২
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৬:৪৭:০৫


ফতুল্লায় চুরির ঘটনায় গ্রেফতার ২
ফতুল্লায় চুরির ঘটনায় গ্রেফতার ২
১৩ মার্চ ২০২৬ বিকাল ০৫:১২:৪১



Follow Us