• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৪ঠা চৈত্র ১৪৩২ ভোর ০৫:৩১:২৮ (19-Mar-2026)
  • - ৩৩° সে:

গাইবান্ধায় দেশীয় অস্ত্রসহ ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি গ্রেফতার

৩০ জানুয়ারী ২০২৬ বিকাল ০৩:৪৯:০৫

গাইবান্ধায় দেশীয় অস্ত্রসহ ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে বেশ কয়েকটি দেশীয় অস্ত্রসহ মো. মিলন মিয়া (৪৪) নামের একজনকে গ্রেফতার করা হয়েছে।

২৯ জানুয়ারি বৃহস্পতিবার দিবাগত রাতে ফুলছড়ি উপজেলার বালাশীঘাট এলাকার রসুলপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

Ad
Ad

গেফতার মিলন মিয়া ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের দক্ষিণ রসুলপুর গ্রামের মৃত মেছের উদ্দিন সরকারের ছেলে এবং কঞ্চিপাড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন।

Ad

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে মিলন মিয়াকে তার নিজ বসতবাড়ি থেকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে বিভিন্ন ধরনের কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হুদা জানান, ‘অভিযানে উদ্ধার দেশীয় অস্ত্রগুলো জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিকে সেনাবাহিনীর টিম থানায় হস্তান্তর করেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


বিশ্ববাজারে স্বর্ণের বড় পতন
বিশ্ববাজারে স্বর্ণের বড় পতন
১৮ মার্চ ২০২৬ রাত ০৮:২৮:২৮




সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ২, নিখোঁজ ৩
সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ২, নিখোঁজ ৩
১৮ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:২৫:৪৩






Follow Us