• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে ভাদ্র ১৪৩৩ দুপুর ১২:৩১:৩৪ (11-Sep-2026)
  • - ৩৩° সে:

মোল্লাহাটে যৌথবাহিনীর অভিযানে মাদক ও অস্ত্রসহ আটক ২

২৯ জানুয়ারী ২০২৬ বিকাল ০৫:২৯:১৭

মোল্লাহাটে যৌথবাহিনীর অভিযানে মাদক ও অস্ত্রসহ আটক ২

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় যৌথবাহিনীর অভিযানে ইয়াবা ট্যাবলেট ও দেশীয় অস্ত্রসহ ২ জনকে আটক করা হয়েছে।

২৮ জানুয়ারি বুধবার রাত ১০টার দিকে উপজেলার উদয়পুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তাদেরকে নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়।

আটক ২ জন হলেন উদয়পুর গ্রামের কবির মোল্লার স্ত্রী তানিয়া আক্তার (৩৭) ও একই এলাকার মৃত খবির উদ্দিনের ছেলে মহিবুল্লাহ (৩০)।

সেনাবাহিনী সূত্র জানায়, আটকদের কাছ থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট, ৮টি ছুরি, ২টি রামদা, ১টি চাপাতি, ৫টি অন্যান্য ছোট দেশীয় অস্ত্র এবং নগদ ৮ হাজার ৫৮০ টাকা উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা মাদক ব্যবসা ও অবৈধ অস্ত্র রাখার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

আটক দুইজনকে বৃহস্পতিবার সকালে বাগেরহাট আদালতে সোপর্দ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

৯/১১ হামলার ২৫ বছর আজ
৯/১১ হামলার ২৫ বছর আজ
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২৮:৫২


এনবিআরের আরও তিন কর্মকর্তার দণ্ড মওকুফ
এনবিআরের আরও তিন কর্মকর্তার দণ্ড মওকুফ
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২১:৪৮


রুশ হামলায় ইউক্রেনে নিহত ৭, আহত ৭৬
রুশ হামলায় ইউক্রেনে নিহত ৭, আহত ৭৬
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:১৩:৪০

দ্বিতীয় লং মার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির
দ্বিতীয় লং মার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০৬:৪৭


বিশিষ্ট শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন
বিশিষ্ট শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০৩:৩০

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০০:২২