• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৩ই কার্তিক ১৪৩৩ রাত ১২:৫৭:২৪ (29-Oct-2026)
  • - ৩৩° সে:

চাঁপাইনবাবগঞ্জে গণভোট উপলক্ষে ইমাম সম্মেলন অনুষ্ঠিত

২৭ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৬:১৬:২৫

চাঁপাইনবাবগঞ্জে গণভোট উপলক্ষে ইমাম সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: গণভোট ও সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটার উদ্বুদ্ধকরণ ও গণভোটের প্রচার জোরদার করতে চাঁপাইনবাবগঞ্জে ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

২৭ জানুয়ারি মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসক ও ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে জেলা প্রশাসক চত্বর মঞ্চে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. শাহাদাত হোসেন মাসুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ।

আরও পড়ুন

সোনারগাঁয়ে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. গোলাম মোস্তফার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) উজ্জ্বল কুমার ঘোষ, সিভিল সার্জন ডা. এ. কে. এম. শাহাব উদ্দীন, ইসলামি বিশ্বকোষ বিভাগ (ঢাকা) এর পরিচালক মো. জাকির হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন।

সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের ইমাম, খতিব ও ধর্মীয় ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। বক্তারা গণভোটে জনসচেতনতা সৃষ্টি, ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব এবং শান্তিপূর্ণভাবে গণভোট সম্পন্ন করার বিষয়ে দিকনির্দেশনা দেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




এক দিনে বাংলাদেশের দুই জয়
এক দিনে বাংলাদেশের দুই জয়
২৮ অক্টোবর ২০২৬ রাত ০৯:২২:৪৩






ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা
২৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৪:৫৬