• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৩৯:৩৩ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

বিএনপি প্রার্থী ফজলুর রহমানের জনসভায় চেয়ার ছোড়াছুড়ি, আহত ২০

২৪ জানুয়ারী ২০২৬ সকাল ০৯:০০:১১

বিএনপি প্রার্থী ফজলুর রহমানের জনসভায় চেয়ার ছোড়াছুড়ি, আহত ২০

বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের অষ্টগ্রামে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমানের নির্বাচনী জনসভায় চেয়ারে বসাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় বিএনপি ও যুবদলের দুই পক্ষের অন্তত ২০ জন নেতাকর্মী আহত হয়েছেন।

২৩ জানুয়ারি শুক্রবার বিকেলে উপজেলার কাস্তুল ইউনিয়নের ভাতশালা গ্রামে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে।

তবে শারীরিক অসুস্থতার কারণে কিশোরগঞ্জ-৪ আসনের প্রার্থী ফজলুর রহমান নিজে ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। স্থানীয় ও দলীয় সূত্র থেকে জানা গেছে যে কিশোরগঞ্জ-৪ ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমানের সমর্থনে এই নির্বাচনী জনসভার আয়োজন করা হয়েছিল।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

সভার এক পর্যায়ে কাস্তুল ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মাহবুব আলম কিসমতের নেতৃত্বে একটি বিশাল মিছিল সভাস্থলে পৌঁছায়। তখন সামনের সারিতে আসন গ্রহণকে কেন্দ্র করে ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সাদেক মিয়ার সমর্থকদের সঙ্গে যুবদল নেতাকর্মীদের কথা-কাটাকাটি শুরু হয়।

মুহূর্তের মধ্যে সেই বাগবিতণ্ডা চরম উত্তেজনা ও হাতাহাতিতে রূপ নেয়। একপর্যায়ে উভয় পক্ষ একে অপরের দিকে চেয়ার ছোড়াছুড়ি শুরু করলে সভাস্থল রণক্ষেত্রে পরিণত হয়।

সংঘর্ষের ঘটনায় আহত যুবদল নেতা মাহবুব আলম কিসমত দাবি করেছেন, তাদের পক্ষের অন্তত ২০ জন নেতাকর্মী আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। অন্যদিকে ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সাদেক মিয়া পাল্টা দাবি করে বলেন, তাদেরও ৮ থেকে ১০ জন নেতাকর্মীকে পিটিয়ে ও চেয়ার দিয়ে আঘাত করে আহত করা হয়েছে।

আরও পড়ুন

জামালপুরে মক্তব শিক্ষার্থীকে ধর্ষণ, শিক্ষকের যাবজ্জীবন

দীর্ঘ সময় ধরে চলা এই বিশৃঙ্খলার ফলে জনসভার কার্যক্রম পণ্ড হয়ে যায় এবং সাধারণ সমর্থকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাঠিচার্জ করে পরিস্থিতি শান্ত করে।

অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সোয়েব খান জানান, বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০