• ঢাকা
  • |
  • শনিবার ৯ই কার্তিক ১৪৩৩ বিকাল ০৪:১৬:৩৬ (24-Oct-2026)
  • - ৩৩° সে:

‎শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে মান্দায় ছাত্রশিবিরের বিক্ষোভ

২২ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:১৩

‎শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে মান্দায় ছাত্রশিবিরের বিক্ষোভ

মান্দা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মান্দায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন স্থগিতের প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২২ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে ইসলামী ছাত্রশিবির মান্দা উপজেলা শাখার আয়োজনে বিক্ষোভ মিছিলটি উপজেলা কোর্ট মসজিদ চত্বর থেকে শুরু হয়ে প্রসাদপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে চৌরাস্তার মোড়ে এক বিক্ষোভ সমাবেশের মাধ্যমে মিছিলটি শেষ হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্রশিবির মান্দা উপজেলা (পূর্ব) শাখার সভাপতি রোমান ইসলাম এবং সঞ্চালনা করেন মান্দা উপজেলা (পশ্চিম) শাখার সভাপতি মাহমুদুল হাসান। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবির কুষ্টিয়া শহর শাখার অফিস সম্পাদক আব্দুস শুকুর আমানুল্লাহ।

আরও পড়ুন

সেনবাগে আগুনে পুড়ল বসতঘর, ক্ষয়ক্ষতি ৫ লাখ টাকা

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ছাত্রশিবিরের সাবেক রাজশাহী মহানগর অফিস সম্পাদক আব্দুল মালেক, নওগাঁ জেলা শাখার স্পোর্টস সম্পাদক রায়হান ইসলাম, এইচআরডি সম্পাদক সোহাগ ইসলাম এবং মান্দা উপজেলা (পশ্চিম) শাখার সেক্রেটারি আব্দুর রহমান আজিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ইসলামী ছাত্রশিবিরের বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা যায়।

বক্তারা অভিযোগ করে বলেন, একটি বিশেষ রাজনৈতিক দলের ইন্ধনে পরিকল্পিতভাবে মব সৃষ্টি করে এবং আদালতকে ব্যবহার করে প্রশাসনের অযাচিত হস্তক্ষেপের মাধ্যমে শাকসু নির্বাচন স্থগিত করা হয়েছে। তারা এই সিদ্ধান্তকে উদ্দেশ্যপ্রণোদিত ও গণতান্ত্রিক অধিকারবিরোধী আখ্যা দেন।
‎
বক্তারা অবিলম্বে শাকসু নির্বাচন পুনরায় আয়োজনের দাবি জানান এবং দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সন্তানদের নিয়ে পরীমনির জন্মদিন উদযাপন
সন্তানদের নিয়ে পরীমনির জন্মদিন উদযাপন
২৪ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:১১:১৯


একদিনে হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু
একদিনে হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু
২৪ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:১০:১৬


গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে
গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে
২৪ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:৩৫:১৭



রোববার লক্ষ্মীপূজা
রোববার লক্ষ্মীপূজা
২৪ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:০৭:০৫