• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১২:০২:০১ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

নলডাঙ্গায় ২শত বছরের পুরোনো পৌষ মেলা শুরু

১৫ জানুয়ারী ২০২৬ দুপুর ০১:৩১:৫৬

নলডাঙ্গায় ২শত বছরের পুরোনো পৌষ মেলা শুরু

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় শুরু হয়েছে তিন দিনব্যাপি ২শত বছরের ঐতিহ্যবাহী গ্রামীণ পৌষ মেলা।

১৪ জানুয়ারি বুধবার উপজেলার ঝুপদুয়ার এলাকায়  শুরু হয়েছে মেলার আয়োজন। যা চলবে শুক্রবার পর্যন্ত।

হিন্দু সম্প্রদায়ের কালীপূজা উপলক্ষে তিন দিনের এ গ্রামীণ পৌষ মেলায় বিশাল এলাকা জুড়ে বসেছে সারি সারি হরেক রকমের দোকান। হাজার হাজার দর্শনার্থীর পদচারণায় মুখর মেলা প্রাঙ্গণ।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

সরেজমিনে দেখা যায়, মেলায় বাংলার গ্রামীণ মুখরোচক নানা খাবার, প্লাস্টিক পণ্য, নারীদের বিভিন্ন প্রসাধনী ও শিশুদের খেলনাসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনাবেচা চলছে।

গ্রামীণ এ পৌষ মেলায় সবচেয়ে বেশি বিক্রি হয় হরেক রকমের মিষ্টি ও জিলাপী। এছাড়া কাঠের তৈরি বিভিন্ন আসবাবপত্রও বিক্রি হয় মেলায়।

স্থানীয়রা জানান, ২শত বছরের পুরোনো ঐতিহ্যবাহী কালীপূজা উপলক্ষে বিশাল এলাকা জুড়ে বসে এ মেলা। দূরদূরান্ত থেকে হাজার হাজার দর্শনার্থী আসে এখানে।

আরও পড়ুন

জামালপুরে মক্তব শিক্ষার্থীকে ধর্ষণ, শিক্ষকের যাবজ্জীবন

মেলা উদযাপন কমিটির সভাপতি শ্রী উজ্জল প্রাং বলেন, ২শত বছরের ঐতিহ্যকে ধরে রাখতে প্রতিবছরের ন্যায় এইবারও শান্তিপূর্ণভাবে মেলাটি উদযাপন হচ্ছে। নলডাঙ্গার ঝুপদুয়ার গ্রামবাসী প্রতিবছর পৌষের শেষে কালীপূজা উপলক্ষে গ্রামীণ এ পৌষ মেলার আয়োজন করে আসছে। মেলায় সার্বিক নিরাপত্তায় কাজ করছে নলডাঙ্গা থানা পুলিশ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০