• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৩৭:৩৭ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

গ্রামবাসীর যাতায়াতের জন্য সেতু নির্মাণ করে দিলো বিজিবি

১১ জানুয়ারী ২০২৬ সকাল ১০:৪৭:৪১

গ্রামবাসীর যাতায়াতের জন্য সেতু নির্মাণ করে দিলো বিজিবি

লংগদু (রাঙ্গামাটি) প্রতিনিধি: রাঙ্গামাটির বরকলে দুর্গম সীমান্তবর্তী এলাকার জনসাধারণে জীবনমান উন্নয়নে রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) এর নিজস্ব অর্থায়নে কাঠের সেতু নির্মাণ করা হয়েছে।

সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনসাধারণের জীবনমান উন্নয়নের লক্ষ্যে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নিয়মিতভাবে নানা রকম জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

তারই ধারাবাহিকতায় রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) এর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে বিজিবি সদ্যদের নিরলস পরিশ্রমে রাঙ্গামাটির বরকল উপজেলায় প্রত্যন্ত সীমান্ত অঞ্চলে লক্ষাধিক টাকা খরচ করে ৩৩টি কাঠের ব্রিজ তৈরি করেছে।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

এই ব্রিজ নির্মাণের ফলে স্থানীয় জনগণ ও শিক্ষার্থীসহ সীমান্তবর্তী জনসাধারণের দৈনন্দিন চলাচলে অভাবনীয় পরিবর্তন এসেছে।  সীমান্ত নিরাপত্তার পাশাপাশি স্থানীয় জনসাধারণ এই ব্রিজ ব্যবহার করে শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি বিপণন ও অন্যান্য দৈনন্দিন কার্যক্রমে দ্রুত এবং নিরাপদে চলাচল করতে পারছেন।

রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মো. শাহনেওয়াজ তাসকিন বলেন, ‘জনগণের নিরাপত্তা ও কল্যাণ আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। আমরা চাই সীমান্তবর্তী প্রতিটি গ্রাম উন্নয়নের ছোঁয়ায় এগিয়ে যাক এবং মানুষ শান্তিতে বসবাস করুক।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০