• ঢাকা
  • |
  • শনিবার ৪ঠা মাঘ ১৪৩২ সকাল ০৭:৫৩:৪২ (17-Jan-2026)
  • - ৩৩° সে:

কুড়িগ্রামে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

১০ জানুয়ারী ২০২৬ বিকাল ০৫:৫৫:৩৩

কুড়িগ্রামে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম সদরের পাঁচগাছী ইউনিয়নে চোর সন্দেহে এক অজ্ঞাতনামা যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

Ad

১০ জানুয়ারি শনিবার সকালে ওই ইউনিয়নের কাচিচর ফারাজি পাড়া গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

Ad
Ad

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার গভীর রাতে ওই যুবক ফারাজি পাড়া এলাকায় চুরি করতে আসেন বলে সন্দেহ করা হয়। এ সময় স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে তাকে ধরে ফেলেন। পরে উত্তেজিত জনতা তাকে মারধর করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে।

কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত যুবকের নাম-পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আদালতের রায়ে আবারও ঋণ খেলাপি কাজী রফিক
আদালতের রায়ে আবারও ঋণ খেলাপি কাজী রফিক
১৬ জানুয়ারী ২০২৬ রাত ০৯:২১:৫৩


টঙ্গীতে শর্ট গানসহ দুইজন গ্রেফতার
টঙ্গীতে শর্ট গানসহ দুইজন গ্রেফতার
১৬ জানুয়ারী ২০২৬ রাত ০৮:৪৪:৫৬


বায়রা নির্বাচন স্থগিত
বায়রা নির্বাচন স্থগিত
১৬ জানুয়ারী ২০২৬ রাত ০৮:১৫:২০







Follow Us