• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৩৬:০৫ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

আয়কর রিটার্নে টাইপিং ভুল ছিল, আইনগতভাবে সংশোধন করা হয়েছে: সারজিস আলম

৮ জানুয়ারী ২০২৬ সকাল ০৯:০২:১৬

আয়কর রিটার্নে টাইপিং ভুল ছিল, আইনগতভাবে সংশোধন করা হয়েছে: সারজিস আলম

পঞ্চগড় প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনে অংশগ্রহণকারী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও ১১ দলীয় জোটের মনোনীত শাপলা কলি প্রতীকের প্রার্থী সারজিস আলম বলেছেন, মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা হলফনামায় আয়কর রিটার্ন সংক্রান্ত তথ্যে একটি অনিচ্ছাকৃত টাইপিং ভুল ছিল। বিষয়টি সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাকে অবগত করে আইনগত প্রক্রিয়ায় সংশোধন করা হয়েছে।

৭ জানুয়ারি বুধবার দুপুরে পঞ্চগড় শহরের লিচুতলা এলাকায় এনসিপির জেলা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ও কয়েকটি গণমাধ্যমে তার হলফনামার তথ্য ও আয়কর রিটার্নে গরমিল নিয়ে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা বিভ্রান্তিকর। তিনি জানান, অনিচ্ছাকৃতভাবে আইনজীবীর ভুলে ৯ লাখ টাকার স্থলে ২৮ লাখ টাকা উল্লেখ করা হয়েছিল।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের বিভিন্ন পেইড প্রোপাগান্ডা সেল থেকে পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে গুজব ও অপপ্রচার চালানো হচ্ছে। তিনি বলেন, আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ছড়ানো হচ্ছে। বলা হচ্ছে, আমি নাকি ওবায়দুল কাদেরকে দেশ ছেড়ে পালাতে গাড়িতে করে সহযোগিতা করেছি-এ ধরনের বক্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন।

একই সঙ্গে বিএনপির দিকেও অভিযোগ তুলে সারজিস আলম বলেন, বর্তমানে তাদের পক্ষ থেকেও নানা ধরনের গুজব ছড়ানো হচ্ছে। তাদের লোকজনকে ভয়ভীতি দেখানো হচ্ছে এবং নির্বাচনে কালো টাকার প্রভাব বিস্তারের চেষ্টা করা হচ্ছে, যা অতীতে আওয়ামী লীগ করেছে বলেও মন্তব্য করেন তিনি।

নিজের পেশা সম্পর্কে সারজিস আলম বলেন, তিনি বিভিন্ন প্রতিষ্ঠানে পণ্য সরবরাহের ব্যবসার সঙ্গে যুক্ত। কোনো ধরনের তথ্য গোপন করা হয়নি বলে দাবি করে তিনি বলেন, যা সত্য, সেটাই আমরা দেখিয়েছি।

আরও পড়ুন

জামালপুরে মক্তব শিক্ষার্থীকে ধর্ষণ, শিক্ষকের যাবজ্জীবন

স্ত্রীর সম্পদ সংক্রান্ত বিষয়ে তিনি বলেন, তিনি সদ্য বিবাহিত। তার স্ত্রী এখনো পড়াশোনা করছেন এবং গৃহিণী। কোনো ব্যবসা বা পেশার সঙ্গে তিনি যুক্ত নন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০