• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৩৯:৩১ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

না ফেরার দেশে রংপুরের প্রবীণ সাংবাদিক আব্দুস সাহেদ মন্টু

৬ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৬:৩০:৫৩

না ফেরার দেশে রংপুরের প্রবীণ সাংবাদিক আব্দুস সাহেদ মন্টু

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: রংপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য জ্যেষ্ঠ সাংবাদিক আব্দুস সাহেদ মন্টু আর নেই।

৬ জানুয়ারি মঙ্গলবার ভোর চারটার দিকে বার্ধক্যজনিত কারণে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮১ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে-মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

আজ মঙ্গলবার বাদ আছর রংপুর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স জামে মসজিদ প্রাঙ্গণে নামাজের জানাজা শেষে তাকে বড় নূরপুর কবরস্থানে দাফন করা হয়। এতে  বিভিন্ন সাংবাদিক সংগঠন ছাড়াও সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও রাজনৈতিক সংগঠনের ব্যক্তিবর্গ অংশ নেন।  

আরও পড়ুন

নজিরবিহীন শান্তিপূর্ণ দুর্গাপূজা নিশ্চিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসায় ভারতীয় গণমাধ্যম

এর আগে, বেলা দুইটার দিকে তার মরদেহে রংপুর প্রেসক্লাব, রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিজেইউ, রংপুর সম্মিলিত সাংবাদিক সমাজ, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন, টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন-টিসিএ রংপুরসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। তার মৃত্যুতে সাংবাদিক সংগঠনসহ বিভিন্ন মহল থেকে শোক জানানো হয়েছে।

সর্বজন শ্রদ্ধেয় আব্দুস সাহেদ মন্টুর জন্ম ১৯৪৪ সালে ২৪ ডিসেম্বর। রংপুর শহরের জি.এল রায় রোড মন্হনা জন্মস্থান হলেও তার শেকড় বদরগঞ্জ উপজেলার রাধানগর ইউনিয়নের মাদারগঞ্জে। তার বাবা আব্দুস সামাদ ও মা শহিদা খাতুন।  

আব্দুস সাহেদ মন্টুর প্রাথমিকের হাতেখড়ি রংপুর নগরীর আদর্শ উচ্চ বিদ্যালয়ে। সেখানে প্রাথমিকে পড়ালেখা শেষ করে কৈলাশ রঞ্জন হাই স্কুলে ভর্তি হন। ১৯৬৪ সালে ম্যাট্রিকুলেশন সম্পন্ন করেন। এরপর রংপুর সরকারি কলেজ থেকে এইচএসসি এবং পরবর্তীতে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন।
পড়াশুনার সাথে সাথে সেই স্কুল জীবন থেকেই সাংবাদিকতা তাকে আকৃষ্ট করে। মরহুম সাংবাদিক আব্দুল মজিদ তাকে সাংবাদিকতার পথে আসতে অনুপ্রেরণা যোগান। ম্যাট্রিকুলেশনের গণ্ডি পেরুতে না পেরোতেই ১৯৬৪ সালে দৈনিক আজাদী দিয়ে আব্দুস সাহেদ মন্টুর সাংবাদিকতার পথে চলা শুরু। এরপর যোগ দেন দৈনিক পয়গামে। এখানে কিছুদিন থাকার পর সুযোগ পেয়ে যান পিপিআই-তে।

আরও পড়ুন

প্রবীণ সাংবাদিক শফিকুর রহমান ইন্তেকাল করেছেন

১৯৭৬ সালে ইংরেজি দৈনিক বাংলাদেশ টাইমস-এর রংপুর প্রতিনিধি হিসেবে যোগদান করেন। দীর্ঘ উনিশ বছর পর ১৯৯৫ সালে কর্মক্ষেত্র পরিবর্তন করে তিনি দি ইন্ডিপেন্ডেট পত্রিকার রংপুর প্রতিনিধি হিসেবে যোগদান করেন। তিনি ১৯৮৬ সালে রংপুর প্রতিনিধি হিসেবে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সে যুক্ত হন। ২০১৪ পর্যন্ত রংপুর অঞ্চলের বিভিন্ন খবর, মাটি ও মানুষের কথা, রাজনৈতিক সংবাদ, আন্দোলন-সংগ্রামের কথা আন্তর্জাতিক এই সংবাদ মাধ্যমে তুলে ধরেন।

একই সময়ে তিনি বিবিসি বাংলায় রংপুর প্রতিনিধি হিসেবে ১৯৮৬ থেকে ২০০৩ পর্যন্ত কাজ করেন গুণী ও অভিজ্ঞ এই সাংবাদিক জাতীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে যুক্ত থেকে রংপুর অঞ্চলসহ দেশের কথা তুলে ছড়িয়েছেন বিশ্বজুড়ে। বিশেষ করে রয়টার্স এবং বিবিসি বাংলায় মফস্বল থেকে তার সংবাদ ও সাংবাদিকতা এ অঞ্চলের মুখ উজ্জ্বল করেছে।

দীর্ঘ ছয় দশকের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত থাকা আব্দুস সাহেদ মন্টু ছিলেন রংপুর প্রেসক্লাব প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম একজন। তিনি ছিলেন রংপুরের সবচেয়ে প্রবীণ ও অভিজ্ঞ সাংবাদিক। তিনি রংপুর সম্মিলিত সাংবাদিক সমাজের আহ্বায়ক হিসেবে এই অঞ্চলের সাংবাদিকদের একজন পরম অভিভাবক হিসেবে সমাদৃত ছিলেন। গুণী সাংবাদিক ও সংগঠকের পাশাপাশি তিনি একজন সমাজসেবকও। রংপুর পাবলিক লাইব্রেরির তিনি আজীবন সদস্য।

আরও পড়ুন

সাংবাদিকদের স্বাস্থ্যসেবা সহজ করতে এমআরইউ’র উদ্যোগ

সুদীর্ঘ সাংবাদিকতা জীবনে তার অনবদ্য অবদানের জন্য বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন সময়ে তাকে সম্মানিত করা হয়। এর মধ্যে মোনাজাতউদ্দিন স্মৃতি পদক, রংপুর ফাউন্ডেশন ও রংপুর জেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠন থেকে সম্মাননা প্রদান করা হয়।

সাংবাদিক আব্দুস সাহেদ মন্টুর সহধর্মিণী একজন গৃহিনী। তার মেয়ে শামিনা সাহেদ চৈতি ইংরেজিতে এমএ সম্পন্ন করে একটি বেসরকারি কলেজে কিছুদিন শিক্ষকতা করেন। বর্তমানে তিনি স্বামী-সংসার নিয়ে আছেন। ছেলে তামজিদ হাসান চার্লি একটি বহুজাতিক কোম্পানিতে উর্দ্ধতন কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন। তিনিও ইংরেজিতে এমএ সম্পন্ন করেছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০