• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১২ই কার্তিক ১৪৩৩ সকাল ১০:২২:৫০ (27-Oct-2026)
  • - ৩৩° সে:

মান্দায় বেগম জিয়ার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও শোকসভা

৫ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৭:০১:১৭

মান্দায় বেগম জিয়ার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও শোকসভা

‎নওগাঁ প্রতিনিধি : ‎নওগাঁর মান্দা উপজেলার প্রসাদপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে তিনবারের তিন তিন বারের সাবেক প্রধানমন্ত্রী গণতন্ত্রের মা, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

৫ জানুয়ারি সোমবার বিকেলে প্রসাদপুর ইউনিয়নের গাড়ীক্ষেত্র ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠে এ দোয়া ও শোকসভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ৭নং প্রসাদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল মতিন মন্ডলের সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক ফরিদ উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মান্দা উপজেলা বিএনপির সভাপতি এম এ মতিন।

আরও পড়ুন

নাটোরে দুর্বৃত্তদের হামলায় আহত ছাত্রদল নেতার মৃত্যু

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. ইকরামুল বারী টিপু। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে, সহ-সভাপতি ও ৮নং কুসুম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওফেল আলী মন্ডল, সাধারণ সম্পাদক ও ৫নং গণেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবুল চৌধুরী, সিনিয়র যুগ্ম সম্পাদক বেলাল হোসেন খান, সাংগঠনিক সম্পাদক শামসুল ইসলাম বাদল ও কুমার বিশ্বজিৎ, উপজেলা কৃষকদলের সভাপতি এমদাদুল হক সুলতান সহ-সভাপতি আব্দুল মান্নান।

এছাড়াও উপস্থিত ছিলেন প্রসাদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম হোসেন খান, ইউনিয়ন যুবদলের সভাপতি সাব্বির আহমেদ, সাধারণ সম্পাদক আল মামুন, ইউনিয়ন কৃষকদলের সভাপতি শাহিনুর ইসলামসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করা হয় এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

আরও পড়ুন

ফতুল্লায় শিক্ষার্থী ফারজানার মৃত্যু: স্বামীসহ সাতজনের বিরুদ্ধে মামলা

অনুষ্ঠান শেষে ধানের শীষ মনোনীত প্রার্থী ডা. ইকরামুল বারী টিপু বলেন, সকল ষড়যন্ত্র রুখে দিয়ে ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে সকলের সমর্থন কামনা করেন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আজকের নামাজের সময়সূচি
আজকের নামাজের সময়সূচি
২৭ অক্টোবর ২০২৬ সকাল ১০:০৩:৫৯

আজকের স্বর্ণের দাম: ২৭ অক্টোবর ২০২৬
আজকের স্বর্ণের দাম: ২৭ অক্টোবর ২০২৬
২৭ অক্টোবর ২০২৬ সকাল ০৯:৩৫:৩৫





আজকের খেলা: ২৭ অক্টোবর ২০২৬
আজকের খেলা: ২৭ অক্টোবর ২০২৬
২৭ অক্টোবর ২০২৬ সকাল ০৮:১৮:৩২

ব্যালন ডি’অর ২০২৬: কে কোন পুরস্কার জিতলেন?
ব্যালন ডি’অর ২০২৬: কে কোন পুরস্কার জিতলেন?
২৭ অক্টোবর ২০২৬ সকাল ০৮:০৫:৩১