• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ০১:২৩:০১ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

নলডাঙ্গায় বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

৩ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৭:৩০:৫২

নলডাঙ্গায় বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গা উপজেলার ২নং মাধনগর ইউনিয়ন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

৩ জানুয়ারি শনিবার সন্ধ্যায় ২নং মাধনগর ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ২নং মাধনগর ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সাজু প্রামানিক।

আরও পড়ুন

আজ ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির উপদেষ্টা সাইদুর রহমান বিটল, শামসুল ইসলাম, আব্দুর সাত্তার দেওয়ান, শাহাদাৎ হোসেন প্রামানিক, সদস্য সচিব লাল মোহাম্মদ লালু, যুগ্ম আহ্বায়ক আলতাব হোসেন, ইনসান আলী, মিজানুর রহমান রতন, সদস্য আকবর আলী, আলম সরদার, হযরত আলী রন্টুসহ ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ এবং বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬