• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১২:০২:০০ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

থার্টি ফার্স্ট নাইটে রাজবাড়ীতে সংঘর্ষ, গুলিবিদ্ধ শিশু

১ জানুয়ারী ২০২৬ সকাল ১০:১৯:৪৬

থার্টি ফার্স্ট নাইটে রাজবাড়ীতে সংঘর্ষ, গুলিবিদ্ধ শিশু

রাজবাড়ী প্রতিনিধি: থার্টিফার্স্ট নাইটে রাজবাড়ীতে দুই পক্ষের সংঘর্ষের সময় ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হয়ে মারাত্মকভাবে আহত হয়েছে এক শিশু।

৩১ ডিসেম্বর বুধবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১টার সময় জেলার সদরের বিনোদপুরের কলেজপাড়ায় (পৌরসভার ৮নং ওয়ার্ডে) এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ সিফাত (১২ বছর) ওই এলাকার মো. শফিকুল ইসলামের জমজ ছেলেদের একজন।

গুলিটি শিশু সিফাতের পেটের উপরের অংশে অর্থাৎ বক্ষপিঞ্জরের ঠিক নিচে একটি গভীর ক্ষত সৃষ্টি করে ও প্রচুর রক্তক্ষরণ হয়। এ সময় সিফাত মাটিতে লুটিয়ে পরে।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

পরে সিফাতের মা আশেপাশের মানুষের সহায়তায় তাকে রাজবাড়ী জেলা সদর হাসপাতালে নিয়ে যায়।

জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. মো. নুরুল আজম শিশুটিকে তাৎক্ষণিকভাবে পরীক্ষা করেন এবং দ্রুত সার্জারী বিশেষজ্ঞ চিকিৎসক ডা. রাজীব দে সরকারকে ডেকে নিয়ে আসেন।

ডা. রাজীব এসেই গান-শট ইঞ্জুরড অ্যাবডোমেন পরীক্ষা করে বুঝতে পারেন, গুলির কারণে শিশুটির খাদ্যনালীর একটি অংশ পারফোরেশন হয়ে থাকতে পারে এবং শিশুটি বর্তমানে হাইপোভলিউমিক শকে রয়েছে। এই অবস্থা আর কিছুক্ষণ চললে শিশুটির মৃত্যু ঘটতে পারে৷ তাই তিনি দ্রুতই শিশুটির চিকিৎসা শুরু করেন।

আরও পড়ুন

জামালপুরে মক্তব শিক্ষার্থীকে ধর্ষণ, শিক্ষকের যাবজ্জীবন

পরবর্তীতে এই ২ জন চিকিৎসকের দীর্ঘক্ষণের আপ্রাণ চেষ্টা ও দক্ষতায় শিশুটির জ্ঞান ফেরে।

চিকিৎসকরা রিসাসিটেশনের মাধ্যমে শিশুটিকে বিপদমুক্ত করেন এবং ভাইটাল সাইনস সুনিশ্চিত করেন। 
 
শিশুটির শারীরিক অবস্থা কিছুটা ভালোর দিকে যাওয়ায় চিকিৎসকদের পরামর্শে পরবর্তী স্তরের চিকিৎসার জন্য শিশুটিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

শিশুর মা জানান, “বালু মহল নিয়ে সংঘর্ষের জের ধরে বাসার আশপাশে ভাঙচুর ও গুলি বিনিময়ের এক পর্যায়ে আমার বাচ্চার পেটে গুলি লাগে। সদর হাসপাতালের ডাক্তাররা সঠিক সময়ে চিকিৎসা শুরু না করলে আমার বাচ্চাকে আমি ফিরে পেতাম না।”

আরও পড়ুন

বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

শিশুর বাবা জানান, আমার শিশুর চিকিৎসা সম্পন্ন হবার পরে চিকিৎসকদের মেডিকেল সার্টিফিকেটের ভিত্তিতে আমরা আইনী সহায়তা গ্রহণ করবো।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০