• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১২:০৪:৫২ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

২৮ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৫:১২:২২

ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: খুলনার ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দেবাশীষ চক্রবর্তী (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

২৮ ডিসেম্বর রোববার সকাল ৮টা ২০ মিনিটের দিকে উপজেলার আঠারোমাইলে ঘটনাটি ঘটে। এ ঘটনায় চালক মো. আতিয়ার রহমান গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত দেবাশীষ চক্রবর্তী সাতক্ষীরা জেলার তালা উপজেলার মধুসূদন চক্রবর্তীর ছেলে।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

ডুমুরিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শেখ নুরুজ্জামান চানু বলেন, রোববার সকালে মোটরসাইকেল চালক আতিয়ার রহমান আরোহী দেবাশীষকে নিয়ে তালা থেকে খুলনার উদ্দেশ্যে রওনা হয়। ৮টা ২০ মিনিটের দিকে মোটরসাইকেলটি ডুমুরিয়া উপজেলার আঠারোমাইল মোড়ে টুঙ্গীপাড়া এক্সপ্রেস কাউন্টারের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

তিনি আরও বলেন, এ ঘটনায় চালক ও আরোহী গুরুতর আহত হলে উদ্ধার করে স্থানীয়রা তাদের দুইজনকে চিকিৎসার জন্য তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। সেখানকার উপস্থিত চিকিৎসক আরোহী দেবাশীষ চক্রবর্তীকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে আহত মোটরসাইকেল চালক আতিয়ার রহমানকে চিকিৎসার জন্য ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে-এ প্রেরণ করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০