• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১২ই কার্তিক ১৪৩৩ সকাল ১০:২৪:১১ (27-Oct-2026)
  • - ৩৩° সে:

ঘাটাইল প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

২৫ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৪:২৫:৪৮

ঘাটাইল প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইল প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

২৫ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে স্থানীয় বাংলাদেশ শিক্ষক সমিতির মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

দ্বি-বার্ষিক সাধারণ সভায় নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন ঘাটাইল সরকারি জি বি জি কলেজের প্রভাষক মো. সাইফুল্লাহ এবং বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির ঘাটাইল উপজেলা শাখার সভাপতি আব্দুর রহমান তালুকদার।

ঘাটাইল প্রেস ক্লাবের সভাপতি খান মুহাম্মদ ফজলুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী অফিসার্স ফোরামের সভাপতি মো. শহিদুল ইসলাম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘাটাইল থানা অফিসার্স ইনচার্জ মোকছেদুর রহমান, বিশিষ্ট নাট্যকার শাহীন নজরুল, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ।

সাধারণ সভা শেষে প্রধান নির্বাচন কমিশনার ২০২৬-২৭ খ্রি. এর জন্য প্রেসক্লাবের সভাপতি খান মুহাম্মদ ফজলুর রহমান (দৈনিক যুগান্তর) ও নজরুল ইসলাম (দ্য বাংলাদেশ টুডে)কে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন।

আরও পড়ুন

নাটোরে দুর্বৃত্তদের হামলায় আহত ছাত্রদল নেতার মৃত্যু

কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি মো. হেলাল তালুকদার (দৈনিক আলোকিত সকাল), যুগ্ম সম্পাদক আব্দুল লতিফ (এশিয়ান টিভি), সাংগঠনিক সম্পাদক রফিক হাসান (নিউজ ২১), কোষাধ্যক্ষ খায়রুল ইসলাম (দৈনিক সংগ্রাম), দপ্তর ও প্রচার সম্পাদক সাব্বির হাসান (দৈনিক তৃতীয় মাত্রা)।

কার্যনির্বাহী সদস্যরা হলেন- মাজহারুল ইসলাম শিহাব (দৈনিক আমার দেশ), কামরুজ্জামান সোয়েব ( দৈনিক আজকের বাংলা)। অন্যান্য সদস্যরা হলেন ইমরুল কায়েস রাজিব, ইন্তাজ আলী শফি, নটো কিশোর আদিত্য, সবুজ সরকার, রফিকুল ইসলাম,আল আমিন রহমান, সেলিম রেজা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আজকের নামাজের সময়সূচি
আজকের নামাজের সময়সূচি
২৭ অক্টোবর ২০২৬ সকাল ১০:০৩:৫৯

আজকের স্বর্ণের দাম: ২৭ অক্টোবর ২০২৬
আজকের স্বর্ণের দাম: ২৭ অক্টোবর ২০২৬
২৭ অক্টোবর ২০২৬ সকাল ০৯:৩৫:৩৫





আজকের খেলা: ২৭ অক্টোবর ২০২৬
আজকের খেলা: ২৭ অক্টোবর ২০২৬
২৭ অক্টোবর ২০২৬ সকাল ০৮:১৮:৩২

ব্যালন ডি’অর ২০২৬: কে কোন পুরস্কার জিতলেন?
ব্যালন ডি’অর ২০২৬: কে কোন পুরস্কার জিতলেন?
২৭ অক্টোবর ২০২৬ সকাল ০৮:০৫:৩১