• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১২:০২:৪৫ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

বড় দিন উপলক্ষে সাধারণ মানুষের মাঝে আর্থিক অনুদান রাজনগর বিজিবির

২৩ ডিসেম্বর ২০২৫ দুপুর ০২:৪৩:৪৬

বড় দিন উপলক্ষে সাধারণ মানুষের মাঝে আর্থিক অনুদান রাজনগর বিজিবির

লংগদু (রাঙ্গামাটি) প্রতিনিধি: রাঙ্গামাটির লংগদুতে বিজিবি রাজনগর জোন কমান্ডার-এর মতবিনিময় সভা ও খ্রিস্টানদের বড় দিন উপলক্ষে সাধারণ মানুষের মাঝে আর্থিক অনুদান প্রদান হয়েছে।

রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মো. শাহনেওয়াজ তাসকিন, পিএসসি, এসি চাইল্যাতলী বিজিবি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় স্থানীয় চেয়ারম্যান, মেম্বার, হেডম্যান, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পাহাড়ী-বাঙ্গালি বিভিন্ন সম্প্রদায়ের নেতৃবৃন্দকে নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় পার্বত্য অঞ্চলের সাম্প্রদায়িক সম্প্রীতি, সামাজিক স্থিতিশীলতা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারকরণে বিজিবির ভূমিকা তুলে ধরা হয় এবং অংশগ্রহণকারীদের মতামত গ্রহণ করা হয়। অধিনায়ক সকলকে শান্তি ও সহনশীলতা বজায় রাখার আহ্বান জানান।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

সভা শেষে খ্রিস্টানদেরকে বড়দিন উদযাপন উপলক্ষ্যে দায়িত্বপূর্ণ এলাকার গুরুসতাংপাড়া ও গুই ছড়িপাড়ার নামক ২টি গীর্জা কমিটিকে আর্থিক অনুদান প্রদান করা হয়। এই উদ্যোগ স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা অর্জন করে এবং বিজিবি ও জনসাধারণের পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হয়।

জোন অধিনায়ক লে. কর্নেল মো. শাহনেওয়াজ তাসকিন, পিএসসি এসি বলেন, বিজিবি সর্বদা শান্তি সম্প্রীতির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আগামীতেও বিজিবির এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০