• ঢাকা
  • |
  • শুক্রবার ১৪ই কার্তিক ১৪৩৩ ভোর ০৫:৫৬:৪৮ (30-Oct-2026)
  • - ৩৩° সে:

পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল স্বাভাবিক

২২ ডিসেম্বর ২০২৫ সকাল ০৯:১২:০০

পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল স্বাভাবিক

মানিকগঞ্জ প্রতিনিধি: পদ্মা নদীতে ঘন কুয়াশার কারণে আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে আবার ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। কুয়াশার ঘনত্ব কিছুটা কমে আসায় ২২ ডিসেম্বর সোমবার রাত সাড়ে ১২টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ সংস্থার (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক নুর আহাম্মেদ মিয়া ফেরি চলাচল স্বাভাবিক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

বিআইডব্লিউটিসি সূত্র জানায়, রোববার সন্ধ্যার পর থেকে নদী অববাহিকায় ঘন কুয়াশা পড়তে শুরু করে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার ঘনত্বও বাড়তে থাকে। একপর্যায়ে রাত ১০টার দিকে কুয়াশার তীব্রতা বেড়ে নৌপথের দিকনির্দেশক মার্কিং বাতিগুলো অস্পষ্ট হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে মাঝনদীতে দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করে।

আরও পড়ুন

রংপুরে মেয়াদোত্তীর্ণ মাছের খাদ্য জব্দ, দুই ফিড ব্যবসায়ীকে জরিমানা

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাউদ্দিন জানান, রাত ১০টা থেকে বন্ধ থাকার পর কুয়াশা কিছুটা কেটে গেলে রাত সাড়ে ১২টার দিকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়। বর্তমানে এই রুটে যানবাহন পারাপার স্বাভাবিক রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





পাবনায় দু’পক্ষের গোলাগুলি, নিহত ২
পাবনায় দু’পক্ষের গোলাগুলি, নিহত ২
২৯ অক্টোবর ২০২৬ রাত ০৮:১৯:২৪





তাহসিফ সৌরির দাফন সম্পন্ন
তাহসিফ সৌরির দাফন সম্পন্ন
২৯ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪১:২৯