• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১২ই কার্তিক ১৪৩৩ সকাল ১১:৫৭:৪৪ (27-Oct-2026)
  • - ৩৩° সে:

সাটুরিয়ায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে শীর্ষক আলোচনা

৯ ডিসেম্বর ২০২৫ দুপুর ০১:৩২:০৯

সাটুরিয়ায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে শীর্ষক আলোচনা

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ সাটুরিয়া উপজেলা আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ উপলক্ষে অদম্য নারী পুরস্কার শীর্ষক কার্যক্রমের আওতায় উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন।

আরও পড়ুন

বকশীগঞ্জে মাদকসহ গ্রেফতার, ছাত্রদল নেতাকে পদ থেকে অব্যাহতি

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জেসমিন আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা গুহ ইভা, সাটুরিয়া সৈয়দ কালুশাহ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গনেশ চন্দ্র ঘোষ সহ আরো অনেকে।

অনুষ্ঠান শেষে উপজেলায় বিভিন্ন ক্যাটাগরিতে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী, সফল জননী নারী, নির্যাতনের দুঃখ স্বপ্ন মুছে জীবন সংগ্রামে জয়ী নারী, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী,শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী ৫ জন নারীকে অদম্য নারীদের সম্মাননা করা হয়। এবং তাদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন ও বক্তারা নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে বিভিন্ন গঠন মূলক বক্তব্য তুলে ধরেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আজ কত টাকায় মিলছে ডলার-ইউরো-রুপি
আজ কত টাকায় মিলছে ডলার-ইউরো-রুপি
২৭ অক্টোবর ২০২৬ সকাল ১১:৪২:০৮

সিরিয়ায় জর্ডানের বিমান হামলায় ৭ জন নিহত
সিরিয়ায় জর্ডানের বিমান হামলায় ৭ জন নিহত
২৭ অক্টোবর ২০২৬ সকাল ১১:৩২:১০






আজকের নামাজের সময়সূচি
আজকের নামাজের সময়সূচি
২৭ অক্টোবর ২০২৬ সকাল ১০:০৩:৫৯

আজকের স্বর্ণের দাম: ২৭ অক্টোবর ২০২৬
আজকের স্বর্ণের দাম: ২৭ অক্টোবর ২০২৬
২৭ অক্টোবর ২০২৬ সকাল ০৯:৩৫:৩৫