• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৪ই আশ্বিন ১৪৩৩ রাত ০৯:১৮:১৭ (29-Sep-2026)
  • - ৩৩° সে:

মতলবে সাবেক অধ্যক্ষ মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেনের দাফন সম্পন্ন

৫ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৩২:৫২

মতলবে সাবেক অধ্যক্ষ মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেনের দাফন সম্পন্ন

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় কলেজের সাবেক অধ্যক্ষ ও সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন এর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

৫ ডিসেম্বর শুক্রবার বাদ জুম্মা উপজেলার নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত জানাজায় বীর মুক্তিযোদ্ধা মরহুম মোশাররফ হোসেনকে গার্ড অব অনার প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ ও মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউর হক।

জানাজা পূর্বে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ ও বাগানবাড়ি ইউপির সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন এর স্মৃতিচারণ ও তার জন্য দোয়া চেয়ে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা, বিএনপি নির্বাহী কমিটির সদস্য ড. জালাল উদ্দিন, চাঁদপুর-২ নির্বাচনী আসনের জামায়াত প্রার্থী ডা. আব্দুল মমিন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এমরান হোসেন মিয়া, চাঁদপুর জেলা বিএনপির সাবেক সদস্য এড. শহিদুল আলম চন্দন, কর্নেল (অব.) মতিউর রহমান ঝন্টু, চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক ডা. শামীম আহমেদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মুজাম্মেল হক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হক জিতু, কাস্টমস কর্মকর্তা সাইদুর রহমান রুবেল, নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফ উল্যাহ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সরকারের মহাপরিকল্পনা, মনোরেল পথে বাংলাদেশ
সরকারের মহাপরিকল্পনা, মনোরেল পথে বাংলাদেশ
২৯ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩৮:১২



পুলিশের ঊর্ধ্বতন ২ কর্মকর্তাকে বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন ২ কর্মকর্তাকে বরখাস্ত
২৯ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:১০:০৪


অর্থ আত্মসাৎ: তারিক আহমেদ সিদ্দিককে দুদকে তলব
অর্থ আত্মসাৎ: তারিক আহমেদ সিদ্দিককে দুদকে তলব
২৯ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৯:৪৪



যুবদলের জরুরি নির্দেশনা
যুবদলের জরুরি নির্দেশনা
২৯ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১২:৩৫