• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৫ই বৈশাখ ১৪৩৩ দুপুর ০১:৫৪:৫৫ (28-Apr-2026)
  • - ৩৩° সে:

শ্রীপুরে কৃষক দলের আয়োজনে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

১ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৪৮:৪০

শ্রীপুরে কৃষক দলের আয়োজনে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

গাজীপুরের (শ্রীপুর) প্রতিনিধি : বিএনপির চেয়ারপারসন ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় শ্রীপুরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১ ডিসেম্বর সোমবার বিকেল সাড়ে ৪টায় শ্রীপুর মডেল মসজিদ প্রাঙ্গনে শ্রীপুর উপজেলা ও পৌর কৃষক দলের উদ্যোগে এ আয়োজন করা হয়।

Ad
Ad

দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এবং গাজীপুর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু।

Ad

শ্রীপুর উপজেলা কৃষক দলের আহবায়ক প্রভাষক ডা. মুজাহিদুল কবিরের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল মোতালেব, সদস্য সচিব খায়রুল কবির মন্ডল আজাদ, গাজীপুর জেলা কৃষক দলের আহবায়ক এস এম আবুল কালাম আজাদ, শ্রীপুর পৌর বিএনপির যুগ্ন আহবায়ক আনোয়ার হোসেন বেপারী, সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা বিল্লাল হোসেন, পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য বিল্লাল হোসেন, খোকন প্রধান, শ্রীপুর পৌর কৃষক দলের আহবায়ক শাহজাহান মিয়া, শ্রীপুর উপজেলা কৃষক দলের সদস্য সচিব হুমায়ুন কবির, শ্রীপুর পৌর কৃষক দলের সদস্য সচিব রাহাত হাসান জুয়েলসহ দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী ও সমর্থকবৃন্দ।

মিলাদ মাহফিল শেষে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি এবং রোগমুক্তি কামনা করে দোয়া পরিচালনা করেন শ্রীপুর পৌর ওলামা দলের সভাপতি ক্বারী মো. ইব্রাহিম।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রাজধানীতে বিদেশি নাগরিককে হত্যার অভিযোগ
রাজধানীতে বিদেশি নাগরিককে হত্যার অভিযোগ
২৮ এপ্রিল ২০২৬ দুপুর ০১:৩৮:৪৭







শাকিল-রুপার জামিন আদেশ পিছিয়ে ১১ মে
শাকিল-রুপার জামিন আদেশ পিছিয়ে ১১ মে
২৮ এপ্রিল ২০২৬ দুপুর ১২:০৭:৫৫

সৌদি আরব পৌঁছেছেন ৩৬৯৯৬ হজযাত্রী
সৌদি আরব পৌঁছেছেন ৩৬৯৯৬ হজযাত্রী
২৮ এপ্রিল ২০২৬ দুপুর ১২:০১:৪৮



Follow Us