• ঢাকা
  • |
  • রবিবার ৩রা ফাল্গুন ১৪৩২ রাত ০৮:১০:৫৮ (15-Feb-2026)
  • - ৩৩° সে:

কুমিল্লায় বিজিবির অভিযানে কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ

১ ডিসেম্বর ২০২৫ দুপুর ১২:২৫:৫২

কুমিল্লায় বিজিবির অভিযানে কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ১ কোটি ৩৮ লাখ ৪১ হাজার টাকার ভারতীয় শাড়ি জব্দ করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।

Ad

৩০ নভেম্বর রোববার বিকেলে কুমিল্লা ব্যাটালিয়নের অধিনায়ক মীর আলী এজাজ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

Ad
Ad

বিজিবি জানায়, কাঙ্ক্ষিত চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবি নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত টহল ও নজরদারি পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় রোববার সকাল সাড়ে পাঁচটার দিকে ১০ বিজিবির একটি বিশেষ টহলদল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে সীমান্তের আট কিলোমিটারের মধ্যে বাংলাদেশের অভ্যন্তরে ময়নামতি ক্যান্টনমেন্ট বাজার এলাকায় কাভার্ড ভ্যানে করে মালিকবিহীন অবস্থায় আনা ভারতীয় বিভিন্ন প্রকার শাড়ি জব্দ করা হয়।  জব্দ শাড়িগুলোর আনুমানিক বাজারমূল্য এক কোটি ৩৮ লক্ষ ৪১ হাজার টাকা।

বিজিবি জানিয়েছে, আটক মালামাল বিধি মোতাবেক কাস্টমস গোডাউনে জমা করা হবে এবং এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

মণিরামপুরে বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ
মণিরামপুরে বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ
১৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪২:১১

কবে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী, জানালেন সেনাপ্রধান
কবে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী, জানালেন সেনাপ্রধান
১৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:০৪

জামায়াত আমিরের বাসায় তারেক রহমান
জামায়াত আমিরের বাসায় তারেক রহমান
১৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৩০:০৭



দাউদকান্দিতে যাত্রীবাহী বাস খাদে পড়ে ২ জন নিহত
দাউদকান্দিতে যাত্রীবাহী বাস খাদে পড়ে ২ জন নিহত
১৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৩১:২৯

বিএনপি ৫০ শতাংশ, জামায়াত ৩২ শতাংশ ভোট পেয়েছে: ইসি
বিএনপি ৫০ শতাংশ, জামায়াত ৩২ শতাংশ ভোট পেয়েছে: ইসি
১৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৩০:৩৭


প্রথম দল হিসেবে শেষ আট নিশ্চিত করল ওয়েস্ট ইন্ডিজ
প্রথম দল হিসেবে শেষ আট নিশ্চিত করল ওয়েস্ট ইন্ডিজ
১৫ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫১:২৩



Follow Us