• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১২ই কার্তিক ১৪৩৩ সকাল ০৮:১২:৫৬ (27-Oct-2026)
  • - ৩৩° সে:

গোদাগাড়ীতে গাঁজাসহ নারী গ্রেফতার

২৯ নভেম্বর ২০২৫ বিকাল ০৪:১৩:১০

গোদাগাড়ীতে গাঁজাসহ নারী গ্রেফতার

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ী থানাধীন সরমংলা ইকোপার্ক গ্রাম থেকে মোসা. শাহিদা বেগম (৪৫) নামে এক নারী মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

শনিবার ২৯ নভেম্বর বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম। এর আগে ২৮ নভেম্বর শুক্রবার সকাল ১১টার দিকে তাকে গোদাগাড়ী মডেল থানা পুলিশ।

মোসা. শাহিদা বেগম গোদাগাড়ী থানাধীন নসিদানপুর গ্রামের মৃত মোন্তাজ গায় এর মেয়ে।

আরও পড়ুন

ফতুল্লায় শিক্ষার্থী ফারজানার মৃত্যু: স্বামীসহ সাতজনের বিরুদ্ধে মামলা

পুলিশ সূত্রে জানা যায়, থানার এসআই (নিরস্ত্র) মো. রফিকুল ইসলাম ও ফোর্সসহ শুক্রবার গোদাগাড়ী ডাইংপাড়া মোড় ও তার সন্নিহিত এলাকায় কর্তব্যরত ছিলেন।

ওই সময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, মেসার্স ওহিদ এ্যান্ড কনফেকশনারী দোকানের পশ্চিম পার্শ্বের ফাঁকা জায়গায় একজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। সংবাদের ভিত্তিতে সকাল ১১টায় অভিযান পরিচালনা করে পাঁচ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ তাকে গ্রেফতার করে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম জানান, গাঁজা উদ্ধারের এ ঘটনায় গ্রেফতার মোসা. শাহিদা বেগম এর বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা রুজু হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ব্যালন ডি’অর ২০২৬: কে কোন পুরস্কার জিতলেন?
ব্যালন ডি’অর ২০২৬: কে কোন পুরস্কার জিতলেন?
২৭ অক্টোবর ২০২৬ সকাল ০৮:০৫:৩১



আইজিপির অপসারণ চায় এনসিপি
আইজিপির অপসারণ চায় এনসিপি
২৬ অক্টোবর ২০২৬ রাত ১০:২২:৪৯