• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৪ঠা চৈত্র ১৪৩২ ভোর ০৫:৩৩:০৪ (19-Mar-2026)
  • - ৩৩° সে:

বিদ্যানন্দ ফাউন্ডেশনের শিক্ষা বৃত্তি পেল পঞ্চগড়ের শতাধিক শিক্ষার্থী

২২ জুন ২০২৩ সন্ধ্যা ০৭:২৩:২৪

বিদ্যানন্দ ফাউন্ডেশনের শিক্ষা বৃত্তি পেল পঞ্চগড়ের শতাধিক শিক্ষার্থী
“বিদ্যানন্দ ফাউন্ডেশনের শিক্ষা বৃত্তি পেল পঞ্চগড়ের শতাধিক শিক্ষার্থী”

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দরিদ্র ও পিছিয়ে পড়া শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করেছে স্বেচ্ছাসেবী ও দাতব্য সংস্থা বিদ্যানন্দ ফাউন্ডেশন। ২২ জুন বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শতাধিক ছাত্র-ছাত্রীদের মাঝে এ শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।

এসময় শিক্ষাবৃত্তি হিসেবে প্রত্যেক শিক্ষার্থীকে ব্যাগ, খাতা ও নগদ চার হাজার টাকা দেয়া হয়।

Ad
Ad

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রিয়াজ উদ্দিন। বিদ্যানন্দ ফাউন্ডেশনের পরিচালনা বোর্ডের সদস্য জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল হক, জেলা প্রশাসনের সহকারি কমিশনার আশরাফুল ইসলাম, বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা সহ বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।

Ad

এর আগে শিক্ষাবৃত্তি প্রদান উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা জানান, পঞ্চগড় জেলার অনেক শিক্ষার্থী পড়াশোনা চালিয়ে নিতে নানামূখী চ্যালেঞ্জের সম্মুখীন হয়। এসব শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে নেয়ার জন্য বিদ্যানন্দ ফাউন্ডেশন যে কার্যক্রম হাতে নিয়েছে, তা খুবই প্রসংশনীয়। শিক্ষার্থীদের আর্থিক সংকট কাটিয়ে পড়াশোনায় মনযোগী হতে এই উদ্যোগকে স্বাগত জানান বক্তারা।

এর আগে মাধ্যমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত পিছিয়ে পড়া, অসচ্ছল, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের খুঁজে বের করা হয়। পরে তাদের মাঝেই এই শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


বিশ্ববাজারে স্বর্ণের বড় পতন
বিশ্ববাজারে স্বর্ণের বড় পতন
১৮ মার্চ ২০২৬ রাত ০৮:২৮:২৮




সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ২, নিখোঁজ ৩
সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ২, নিখোঁজ ৩
১৮ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:২৫:৪৩






Follow Us