• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৩৪:২৪ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

টুঙ্গিপাড়ায় স্কিলস ডেভেলপমেন্ট ট্রেনিং সেন্টার স্থাপন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

২৭ নভেম্বর ২০২৫ সকাল ০৯:৪৭:৫৩

টুঙ্গিপাড়ায় স্কিলস ডেভেলপমেন্ট ট্রেনিং সেন্টার স্থাপন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

 টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি : গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত অভিবাস টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট এবং মেডিকেয়ার জাপানের উদ্যোগে ‘স্কিলস ডেভেলপমেন্ট ট্রেনিং সেন্টার’ স্থাপন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২৬ নভেম্বর বুধবার সকাল ১১টায় টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন Mr. Yuto Taneda, Managing Director, GWA, Japan; ডা. আবু সাইদ মোহাম্মদ ফারুক, সিভিল সার্জন, গোপালগঞ্জ; ডা. তানভীর আহমদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, টুঙ্গিপাড়া; মুফতি ওসামা আমিন, নায়েবে মুহতামিম, গওহরডাঙ্গা মাদ্রাসা ও মালেকা পারভীন, অধ্যক্ষ, অভিবাস টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

মেডিকেয়ার জাপানের চেয়ারম্যান  ড. শেখ আলীমুজ্জামানের সভাপতিত্বে সভায় বক্তারা বলেন, টুঙ্গিপাড়ায় একটি আধুনিক মানের স্কিলস ডেভেলপমেন্ট ট্রেনিং সেন্টার প্রতিষ্ঠা হলে এলাকার যুবসমাজ জাপানসহ বিভিন্ন দেশে উচ্চমানের প্রযুক্তিগত প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবে। এতে স্থানীয়ভাবে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং দক্ষ জনশক্তি গঠনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০