• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১১:৫৯:৩৬ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

কুয়াকাটা যুবদলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

২৫ নভেম্বর ২০২৫ বিকাল ০৪:৫৮:০৩

কুয়াকাটা যুবদলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর মহিপুর থানার কুয়াকাটা পৌরসভার অরকা পল্লীতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ করেছে  পৌর যুবদল। 

২৫ নভেম্বর মঙ্গলবার সকাল ১০টায় কুয়াকাটা পৌর যুবদলের উদ্যোগে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। নিম্ন আয়ের মানুষের জন্য স্বাস্থ্যসেবা সহজ করতে আয়োজিত এই ক্যাম্পে এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া দেখা যায়।

দিনব্যাপী ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসকরা ডায়াবেটিস, রক্তচাপ, সর্দিজ্বর, চর্মরোগসহ বিভিন্ন জটিলতা পরীক্ষা করেন এবং রোগীদের পরামর্শ দেন। পরে পাঁচ শতাধিক রোগীকে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুয়াকাটা পৌর যুবদলের সভাপতি সৈয়দ মোহাম্মদ ফারুক এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের বিএনপির প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল আজিজ মুসুল্লী, কলাপাড়া উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাফরুজ্জামান খোকন, মহিপুর থানা বিএনপির সভাপতি আব্দুল জলিল হাওলাদার, সাধারণ সম্পাদক এডভোকেট শাহজাহান পারভেজ, লতাচাপলী ইউনিয়ন বিএনপির সভাপতি মহিউদ্দিন মুসুল্লি সুলতান, কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান ও কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন বলেন, ‘দেশের সংকটময় মুহূর্তে অসহায় মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। চিকিৎসা থেকে বঞ্চিত মানুষের জন্য যুবদলের এই কর্মসূচি মানবিকতার উজ্জ্বল উদাহরণ।’

আরও পড়ুন

জামালপুরে মক্তব শিক্ষার্থীকে ধর্ষণ, শিক্ষকের যাবজ্জীবন

অনুষ্ঠানে যুবদলের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, জনগণের কল্যাণে কাজ করাই তাদের রাজনীতি, আর স্বাস্থ্যসেবাকে মানুষের মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করতে ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০