• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১২:২৫:২৫ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

ফরিদপুরে চোর সন্দেহে গণপিটুনি, নিহত ১

২৪ নভেম্বর ২০২৫ বিকাল ০৪:০০:৩৭

ফরিদপুরে চোর সন্দেহে গণপিটুনি, নিহত ১

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের নগরকান্দায় চোর সন্দেহে গণপিটুনিতে শাহিন (২৮) নামের এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে।

২৪ নভেম্বর সোমবার রাত ২টার দিকে উপজেলার রামনগর ইউনিয়নের দেবীনগর চৌরাস্তা মোড়ে এ ঘটনা ঘটে। এতে আরও তিন যুবক আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতের অন্ধকারে চুরি করতে এসেছে এমন সন্দেহে পাঁচজনকে হাতেনাতে আটক করে এলাকাবাসী। এর মধ্যে একজন পালিয়ে গেলেও বাকি চারজনকে গণপিটুনি দেন স্থানীয়রা।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

এতে গুরুতর আহত হন শাহিন সিকদার নামে এক যুবক। পরে তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত শাহিন শিকদার উপজেলার রামনগর ইউনিয়নের গজগা গ্রামের মোস্তফা শিকদারের ছেলে।

অন্যদিকে বাকি তিনজনকে আহত অবস্থায় নগরকান্দা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন পারভেজ মাতুব্বর, সুমন শেখ ও এনামুল। তাদেরকে পুলিশ পাহারায় উপজেলা হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।  

এ বিষয়ে নগরকান্দা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইকবাল জানান, ‘চোর সন্দেহে গণপিটুনিতে বেশ কয়েকজন আহত হয়েছেন। ফরিদপুর মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় শাহিন নামে একজন মারা গেছেন। তবে এখনো কোনো মামলা হয়নি। তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬