• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৪৮:৩১ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

সড়ক দুর্ঘটনায় নিহত হাবিব

সর্বোচ্চ পাঁচ লাখ টাকার সহায়তার প্রক্রিয়া চলছে: ইউএনও

১৭ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৪:০৮

সর্বোচ্চ পাঁচ লাখ টাকার সহায়তার প্রক্রিয়া চলছে: ইউএনও

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর পোরশা উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ছোট্ট হাবিবকে স্মরণ করে একটি স্ট্যাটাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম।

১৭ নভেম্বর সোমবার তাঁর ফেসবুক আইডিতে দেওয়া ওই স্ট্যাটাসে তিনি দুর্ঘটনার পর সরকারি সহায়তা পাওয়ার নিয়ম এবং হাবিবের পরিবারের জন্য নেওয়া উদ্যোগ তুলে ধরেন।

ইউএনও রাকিবুল লেখেন, দুর্ঘটনার সময় তিনি জেলা সদরে একটি সভায় ছিলেন। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে এসি ল্যান্ডকে ঘটনাস্থলে পাঠান। পরের দিন সকালে হাবিবের শ্রদ্ধেয় শিক্ষক-মডেল মসজিদের মুয়াজ্জিনকে সঙ্গে নিয়ে হাবিবের বাড়িতে গিয়ে পরিবারকে সান্ত্বনা জানান।

আরও পড়ুন

ব্রাহ্মণবাড়িয়ায় বাস-ট্রাক সংঘর্ষে ২ জন নিহত

স্ট্যাটাসে তিনি সড়ক দুর্ঘটনায় আহত বা নিহত হলে করণীয় দুইটি বিষয় উল্লেখ করেন।

এক-সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করে প্রয়োজনীয় প্রমাণপত্রসহ আবেদন করলে আহত হলে ১০ হাজার এবং নিহত হলে ২০ হাজার টাকা পর্যন্ত অনুদান পাওয়া যায়।

দুই-দুর্ঘটনার এক মাসের মধ্যে বিআরটিএ জেলা কার্যালয়ে সুনির্দিষ্ট কাগজপত্র জমা দিলে ক্ষেত্রভেদে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা পর্যন্ত ক্ষতিপূরণের সুযোগ আছে। আহত হলে সর্বোচ্চ এক লাখ, অঙ্গহানি হলে সর্বোচ্চ তিন লাখ এবং নিহত হলে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা পাওয়া যায়। তবে আবেদন অবশ্যই দুর্ঘটনাস্থল জেলায় করতে হবে।

আরও পড়ুন

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯ ইউনিট

ইউএনও রাকিবুল জানান, হাবিবের পরিবারের জন্য দুটি সহায়তারই ব্যবস্থা করা হয়েছে। একটি পরিবার পেয়েছে, আরেকটি-সর্বোচ্চ পাঁচ লাখ টাকা পর্যন্ত ক্ষতিপূরণের আবেদন প্রক্রিয়াধীন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০